চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সেমির আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একের পর এক চোটে বেশ কয়েকবার দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আগে আবার বিপাকে পড়ল অজিরা। চোটে আসর থেকে ছিটকে গেছেন ওপেনার ম্যাট শর্ট। পরিবর্তে সেমিতে ভারত ম্যাচের আগে দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাংসপেশীতে চোট পেয়েছিলেন শর্ট। প্রথমে জানানো হয়েছিল শুধু সেমিতে খেলতে পারবেন না তিনি। এবার জানা গেল, টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না ওপেনারের।

শর্টের না থাকা অস্ট্রেলিয়ার সম্ভাবনায় বেশ বড় আঘাতই। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রান তাড়ায় ভালো সূচনা এনে দিয়েছিলেন তিনি, ৬৩ রানের ইনিংস খেলে। আফগানিস্তানের বিপক্ষে করেন ১৫ বলে ২০। আফগানদের বিপক্ষে বল হাতে উইকেট না পেলেও ৭ ওভারে রান দেন কেবল ২১।

২০০৯ সালের পর আবার কোনো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ, প্রতিপক্ষ ভারত।

শেষবার ২০০৬ সালে প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। এ দুদলের সবশেষ ওয়ানডে ছিল ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। আহমেদাবাদে ভারতকে স্তব্ধ করে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। আরও একটি আইসিসি ট্রফি জেতার লক্ষ্যে স্টিভেন স্মিথের দল মুখোমুখি হচ্ছে রোহিত শর্মাদের।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকুপার কনোলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইম্যাট শটলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT