চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় দুই অভিনেতাকে অপহরণের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
দুই বাংলাদেশি অভিনেতা, একজন লাল টি-শার্টে, অন্যজন হালকা নীল জ্যাকেটে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা মুস্তাক খান ও কমেডিয়ান সুনীল পালকে অপহরণের ঘটনায় জড়িত চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার রাতে বিজনৌরে এনকাউন্টারে আহত হয় রাহুল সাইনি নামে পরিচিত লাভি পাল। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।

বিজনৌরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার বাজপেয়ী বলেন, মূল অভিযুক্ত লাভি পালকে পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে গ্যাংস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিরাটের একটা অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ করে গত ২ ডিসেম্বর অপহরণ করা হয়েছিল কমেডিয়ান সুনীল পালকে। অপহরণকারীরা তাকে প্রায় ২৪ ঘণ্টা বন্দী করে রেখেছিল। মুক্তিপণ হিসাবে ৮ লক্ষ টাকা আদায়ের পর তবেই তাকে ছাড়া হয়। ঘটনার পর সুনীল পালের স্ত্রী সরিতা মুম্বাইয়ে জিরো এফআইআর দায়ের করেন। পরে মামলাটি মেরঠের লাল কুর্তি থানায় স্থানান্তরি করা হয়। এরপরই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ।

চলতি সপ্তাহের শুরুতে, সুনীল পাল এই মামলার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ পুলিশ ও সেই রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

এদিকে একইভাবে গত অক্টোবরে আনিস বাজমির ‘ওয়েলকাম’-এ বাল্লু চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বলিউড অভিনেতা মুস্তাক খানকেও পশ্চিম উত্তর প্রদেশের বিজনৌর জেলায় অপহরণ করে পণবন্দি করে রাখা হয়। ঘটনাপ্রসঙ্গে পুলিশ সুপার অভিষেক ঝা ব্যাখ্যা বলেন, ‘১৫ অক্টোবর অভিযুক্ত লাভি পাল, রাহুল সাইনি সেজে ২০ নভেম্বর মিরাটের একটি অনুষ্ঠানে অভিনেতা মুস্তাক খানকে আমন্ত্রণ জানায়।

তাকে অগ্রিম টাকা এবং বিমানের টিকিট হিসাবে ২৫,০০০ টাকা দেওয়া হয়। এরপর ২০ নভেম্বর মুস্তাককে দিল্লি বিমানবন্দর থেকে একটি গাড়িতে তুলে বিজনৌরে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে চাহশিরির একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল, যা আসলে লাভি পালের ছিল।’

Reneta

এরপরের দিন বন্দিদশা থেকে পালাতে সক্ষম হন অভিনেতা। ঝা বলেন, ‘২১ নভেম্বর সকালে অপহরণকারীরা যখন ঘুমিয়ে পড়েছিল, তখন মুস্তাক পালিয়ে যেতে সক্ষম হন। তিনি এক মসজিদে আশ্রয় নেন। সেখান থেকে তিনি নিরাপদে দেশে ফিরে আসেন। তার ইভেন্ট ম্যানেজার শিবম যাদব ৯ ডিসেম্বর বিজনৌর কোতোয়ালি এলাকায় রিপোর্ট জমা দেন।’ –এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণকমেডিয়ানবলিউড অভিনেতামুস্তাক খানসুনীল পাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT