আন্তর্জাতিক

গাজার ২০০ মৃত রোগীকে হাসপাতাল চত্বরে গণকবর

গাজার হাসপাতালে মৃত রোগীদের জন্য গণকবরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার হাসপাতালে মৃত রোগীদের জন্য গণকবরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। উত্তর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এসব আক্রমণে ‘হামাসের পার্লামেন্ট’ এবং শহরের অন্যান্য ভবনসহ পুরো এলাকা দখলে নেয়ার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী।

ইসরায়েল বাহিনীর তাণ্ডবে গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় প্রাণ হারানো ২০০ রোগীকে হাসপাতাল চত্বরে গণকবর দেওয়ার কথা জানিয়েছেন এক চিকিৎসক।

জানা যায়, ওই হাসপাতালে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে। ইসরায়েলের এমন দাবির সমর্থনে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তা অস্বীকার করেছে হামাস।

অন্যদিকে মঙ্গলবার রাতে মুষলধারার বৃষ্টিতে গাজায় দুর্ভোগে পড়েছেন তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ।

বিষয়:২০০ রোগীকে হাসপাতাল চত্বরে গণকবরইসরায়েল সেনাবাহিনীফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…