চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিৎ হয়নি: মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে ওয়ানডেতে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ক্রিকেটে ফিরলেও নেতৃত্ব নেননি দেশসেরা বাঁহাতি ওপেনার। চোটের কারণে এশিয়া কাপে দলের সাথে না থাকলেও আশা ছিল বিশ্বকাপে থাকবেন। অনেক জলঘোলার পর গত মঙ্গলবার বাংলাদেশের দল ঘোষণা করে বিসিবি। সেখানে নেই ৩৪ বর্ষী তামিম। এমন অবস্থা নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফী মনে করছেন, তামিমের সিদ্ধান্ত সঠিক ছিল না।

দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতির নানা বিষয় নিয়ে কথা বলেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নড়াইলের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ফেসবুক পেজে ভিডিওতে সাবেক পেসার বলেন, তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিৎ হয়নি।

ভিডিওবার্তায় তার বক্তব্য এমন, ‘আমার কাছে কোনদিক থেকেই মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিৎ হয়েছে। তামিমের একটা বিষয় ছিল চোট, এখন চোট থাকলে আসলে কিছু করার নাই। এবং সত্যিই তার চোট ছিল। একটা বিষয় যে, বোর্ড সুবিধাজনক অবস্থায় ছিল তামিমকে নিয়ে। মিডিয়াসহ সবার সাথে একটা যোগাযোগ করেছে তামিম আমাদের অধিনায়ক থাকছে।’

Banglabid

‘এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। এজন্য তামিম ইনজুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সি ছেড়েছে। এই জিনিসটা তামিমের আরও অপেক্ষা করে অধিনায়কের পদ ছাড়া উচিত ছিল কিনা যে সে বিশ্বকাপ পর্যন্ত কতটুকু ফিট থাকবে এবং কী অবস্থায় যাবে, এটা একটা বিষয় ছিল। কারণ ক্যাপ্টেন্সি যদি পরিবর্তন করতেই হতো, তাহলে বিশ্বকাপের আগে না করে আদর্শ ছিল ছয় মাস বা একবছর আগে করা। যেহেতু তামিমকে বিসিবি ধরেই রেখেছিল তামিম অধিনায়ক থাকবে, তাই বিসিবি কিন্তু তামিমকে সেই সুযোগটা দিয়েছিল।’

‘আমি মনে করি তামিম সেই সুযোগটা নিতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে তামিমের ইনজুরি ইস্যু ছিল সে মনে করেছে অধিনায়কত্ব না করতে। সেটা যদি হয়ও, সেটা ভালো কথা। কিন্তু আমি মনে করি তামিমের পরবর্তী পদক্ষেপ যেটা তা হল, তামিমের সাথে বিসিবির যারই কথা হোক না কেনো, সেই কথোপকথনের পর তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না কথাটা যখন বলেছে, সেই বিষয়টা আরেকটু ধিরে যাওয়া উচিত ছিল।’

‘কী জন্য, রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তটা নেয় না কেনো, সেটা কখনও সঠিক সিদ্ধান্ত হয় না। এটা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি, ব্যক্তিগত জীবনেও কিন্তু ভালো একটা কাজে লাগে না। তাই আমি মনে করি তামিমের সিদ্ধান্ত আরেকটু ভেবেচিন্তে নিলে হয়তোবা ভালো হতো।’ এমন মনে করছেন মাশরাফী।

Reneta

তামিমের উত্তেজিত হয়ে একটা কথার ভিত্তিতে তাকে দলে না রাখাকেও ভালো বিষয় হিসেবে দেখেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমকে নিচের দিকে ব্যাট করার কথা ক্রিকেট বোর্ডের কেউ বলেছে সে বিষয়েও সন্দেহ আছে এ সাবেক অধিনায়কের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩তামিমবাংলাদেশবিসিবিমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT