ফুটবল

মেসিকে পাশে আনতে প্রয়োজনে বেতন কমাবেন মার্টিনেজ

অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যাশটন অ্যাগার ও আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যাশটন অ্যাগার ও আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল ম্যাচে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পিএসজিতে খেলা আর্জেন্টিনা সতীর্থ লিওনেল মেসিকে নিজ ক্লাব অ্যাস্টন ভিলায় আনতে চান বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এজন্য প্রয়োজনে নিজের বেতন কমাতেও রাজি ৩০ বর্ষী তারকা।

‘যদি পিএসজি সমর্থকরা মেসিকে দুয়োধ্বনি দেয়, আমি তাকে অ্যাস্টন ভিলায় নিয়ে আসবো। তাকে টোপ দিবো, সপ্তাহান্তে তার জন্য রোস্ট বানাবো, সমর্থকদের বলবো তার জন্য ছোট ছোট পতাকা বানাতে এবং এভাবেই তার ভালো সময় কাটবে। প্রয়োজনে তার জন্য আমি বেতন কমাবো।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এ মৌসুমের শেষে ফ্রি-এজেন্ট হয়ে যাচ্ছেন। তার সাবেক ক্লাব বার্সেলোনা চায় মেসি ফিরে আসুক ন্যু ক্যাম্পে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আল হিলাল ও মেজর সকার লিগের ইন্টার মিয়ামিও তাকে দলে নিতে আগ্রহী। বিশ্বকাপজয়ী মেসি কোথায় যাবেন সেটি আপাতত নিশ্চিত নয়।

বিষয়:অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাপিএসজিবার্সেলোনামার্টিনেজমেসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…