চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের অস্কারের মৌসুম পাচ্ছে না স্করসিসের নতুন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ন ২৭, জুলাই ২০২২
বিনোদন
A A

মার্টিন স্করসিস-এর বহু প্রতীক্ষিত ছবি ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। ছবিতে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো। এই ছবিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উত্তেজনা যেন বাড়ছেই। ভক্তদের জল্পনা ছিল, এবারের অস্কারের মৌসুমেই মুক্তি পাবে ছবিটি। তবে সবাইকে হতাশ করে জানানো হলো, ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে মুক্তি পাবে ছবিটি।

২০২১ সালের সেপ্টেম্বরেই শুটিং শেষ হয়ে গেছে ২০০ মিলিয়ন ডলার বাজেটের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর। তবুও ছবি এখনও প্রস্তুত হয়নি। সিনেমার সম্পাদনায় স্করসিসের সময়ক্ষেপণের কথা সবার জানা। আরও একবার সেই গ্যাঁড়াকলেই আটকে গেছে নির্মাতার ছবি।

জানা গেছে ২০২৩ সালে কান, ভেনিস অথবা অন্য কোনো চলচ্চিত্র উৎসবে মুক্তি দেয়া হবে ছবিটি।

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং করা হয়েছে নিউ মেক্সিকোতে। এছাড়াও কিছু দৃশ্য ওকলাহোমায় ধারণ করা হয়েছে।

১৯২০ এর দশকের কাহিনী দেখানো হবে ছবিটিতে। ছবির কাহিনী ডেভিড গ্রান-এর নিউইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের উপর ভিত্তি করে নির্মিত হবে। ওসেজ ন্যাশন হত্যাকারীদের দেখানো হবে যারা তেল আবিষ্কার হওয়ার পরে একে একে নেটিভ আমেরিকান উপজাতিদের হত্যা করেছিলো। এই খুনিরা এফবিআইয়ের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

সূত্র: ভ্যারাইটি

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারকানমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT