চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোট চুরি ও এই চোরদের বোঝা নেবেন না’, প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৫৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকীর ভিন্ন বক্তব্য, ভোট চুরি ও চোরদের বিরুদ্ধে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমাদের দেশে বিশৃঙ্খলার শেষ নেই। আওয়ামী লীগ লাফাচ্ছে, শান্তি মিছিল করছে, তারাই সব। নৌকা মার্কা দিলেই পাস। এবার আমি একটু দেখাতে চাই, নৌকা দিলে কেমনে ফেলও করা যায়।’ ভোট চুরির ঘটনা ও যারা ভোট চুরি করে তাদের দায় না নিতেও প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনাকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনাকে অনেক মানুষ ভালোবাসে। কিন্তু আপনি এই ভোট চুরি ও এই চোরদের বোঝা নিবেন না। আপনি বদনামী হইয়েন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, সেইভাবেই থাকেন। আপনি ভোট চোরের নেতা হইয়েন না।’

Banglabid

তিনি আরও বলেন, ‘সেদিনও একটি নির্বাচন হয়েছে, দু’জন সদস্য বানাইছে। তারা একটি সংসদ অধিবেশন পাবে না। কোনো সংসদ সদস্য অধিবেশন পাবে না, তাহলে তো তিনি অপূরণই রয়ে গেল। আপনাকে ইলেকশন কে করতে বলছে। সেখানেও সিল মারছে, সমানে সিল মারতেছে। আজকে পত্রিকায় দেখলাম ৮০ নাকি ৮২ ভোট ৬০ সেকেন্ডে দিছে। এ রকম করে দিলে তাহলে ভোটারদের দরকার কী। আজ যদি ভোটারের দরকার না থাকে তাহলে কিন্তু আপনাদের উপায় নেই। এবার আপনারা যদি ভোট ছাড়া নৌকা মার্কা নিতে চান তাহলে মার্কা কিন্তু জ্বইলা-পুইড়া ছাড়খাড় হয়ে যাবে।

কাদের সিদ্দিকী বলেন, ‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরান। ১০ বার চোরের, একবার শাউধের। ২০১৮ সাল, ওটা ভোট হয়েছে! ওটাকে ভোট কয়? তাও বলে ভোট। এবার ২০১৮ সালের মতো কইরেন, দেখবেন কী ফল হয়। আল্লাহর তরফ থেকে আপনাদের উপর গজব পরবে। সেই জন্যে মানুষকে ভোট দিতে দেন। মানুষকে ভোট কেন্দ্রে আসতে দেন। আর যার খুশি তাকে দাঁড়াতে দেন। ইলেকশন কমিশনের ভাইদের বলব- যে ভোটার সে যেনো ভোটে দাঁড়াতে পারে, প্রার্থী হতে পারে।’

বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ‘ধানের শীষ আলারা ২৮ অক্টোবর পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল। কিন্তু ২৮ অক্টোবরের পরে তারা গাড়ি ভাংচুর করছে মানুষ মারছে, পুলিশ মারছে। কোনো রাজনৈতিক দল তার যদি নিয়ন্ত্রণই না থাকে তাহলে তারা দেশের জন্য কী কাজ করবে। আমার মনে হয় তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।’

Reneta

বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ, বেগম নাসরিন কাদের সিদ্দিকী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক শ্রমিক জনতা লীগবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওআইসি-আরব লীগ বৈঠকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা

পরবর্তী

জেনারেটরের তেল কিনতে লাগবে পুলিশের অনুমতি

পরবর্তী
বাংলাদেশ পুলিশ স্টেশনের সামনে গ্যাস পাম্প ও পুলিশ ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেটরের তেল কিনতে লাগবে পুলিশের অনুমতি

তথ্যমন্ত্রী বিএনপি নিয়ে বক্তব্য দিচ্ছেন, গঠনমূলক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন গর্তে ঢুকেছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT