চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ট্রাম্পের নির্দেশে মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ন ১০, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটিতে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ মেরিন সেনা এবং চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য।

সোমবার (৯ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মেরিন সেনাদের সাময়িকভাবে মোতায়েন করা হয়েছে, যতক্ষণ না অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্যরা পৌঁছান। তবে এখনও ইনস্যারেকশন অ্যাক্ট কার্যকর করা হয়নি, যার মাধ্যমে সেনাবাহিনী বেসামরিক আইন প্রয়োগে সরাসরি অংশ নিতে পারে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সূত্র।

টানা চতুর্থ দিনের মতো লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলছে। শত শত মানুষ ফেডারেল এক ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয়েছেন, যেখানে অবৈধ অভিবাসীদের আটকে রাখা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হচ্ছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস, ফলে শহরটির বিভিন্ন এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে।

এই সেনা মোতায়েনকে কেন্দ্র করে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার। গভর্নর গ্যাভিন নিউসোম একে ‘রাজ্য সার্বভৌমত্ব ও ফেডারেল আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন আরও ২ হাজার ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে শনিবার প্রথম দফায় ২ হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট।

ডেমোক্র্যাট দল ও গভর্নর নিউসোমের কার্যালয় ট্রাম্পের এই পদক্ষেপকে ‘বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা প্রদর্শন’ এবং ‘অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও নজিরবিহীন সামরিক হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

Reneta

এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আর কোনো উপায় দেখছি না। সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে গেলে দেশের নিরাপত্তার স্বার্থে আমাকে পদক্ষেপ নিতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসন নীতিআমেরিকান সেনাডোনাল্ড ট্রাম্পমেরিনমেরিন গার্ডলস অ্যাঞ্জেলেসসেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT