চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন দলের স্বপ্ন এখন আরও বড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কারও কাছে তিনি বাবার মতো, কারও কাছে আবার বড় ভাই—স্বপ্নদ্রষ্টা, মানুষটি বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন। যার হাত ধরে মেয়েরা জিতেছে প্রায় সবধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট। সবশেষ এলো সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। এরপর?

চ্যাম্পিয়ন কোচের কাছে প্রশ্ন রেখেছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলাদেশের মেয়েদের ফুটবলের বড় স্বপ্ন দেখানো কোচ ছোটন উত্তরে শুনিয়েছেন আশার কথাই। প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, লাল-সবুজ দলকে সাউথ এশিয়ার মতো এশিয়ায়ও শক্ত জায়গা এনে দিতে চান।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ছোটন বলেছেন, ‘২০১৬ সালে যখন শুরু করেছিলাম, তখন লক্ষ্য ছিল সাউথ এশিয়ায় একটা ভালো দল হবো। একই সঙ্গে এএফসির বয়সভিত্তিক খেলাগুলোও লক্ষ্য ছিল। সেসব মেয়েরা দারুণভাবে সম্পন্ন করে এই জায়গায় নিয়ে এসেছে।’

নেপালে সাফের আসরে বাংলাদেশের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। অদম্য মেয়েদের কল্যাণে আগেভাগেই পূরণ হয়েছে শিরোপার লক্ষ্য। ট্রফি জয়ের পর ছোটন আরও একটু বাড়িয়ে নিয়েছেন স্বপ্নের পরিধি। সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার বড় দলগুলোকেও চ্যালেঞ্জ জানাতে পরিকল্পনা আঁটছেন।

‘আমাদের লক্ষ্য ছিল নেপালের আসরে ফাইনাল খেলব। আসলে সবার লক্ষ্য ছিল ২০২৪ বা ’২৫ সালে শিরোপা জেতার। কিন্তু এখনই আমরা মেয়েরা সাউথ এশিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন। শিরোপা জয়ের পর আমাদের লক্ষ্য সাউথ এশিয়ায় নিজেদের জায়গা শক্ত করার। আসিয়ান অঞ্চলে যেসব দল আছে, যারা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে, তাদের বিরুদ্ধে লড়ার। ওখানে ভালো করে সাউথ এশিয়ায় জায়গা পোক্ত করার পাশাপাশি এশিয়ায়ও শক্ত অবস্থান আনার লক্ষ্য।’ বলেছেন কোচ ছোটন।

দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী ফুটবল দল জড়ো হয়েছিল চ্যানেল আই ভবনে। বাফুফের বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন মারিয়া মান্ডা। পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইছোটনবাফুফেমারিয়ালিড স্পোর্টসশাইখ সিরাজসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT