বিনোদন

মা হতে চলেছেন ‘বার্বি’ তারকা

সৌন্দর্যবতী নারী হাসিমুখে, পটভূমিতে 'ব্রেকথ্রু প্রাইজ' লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে ব্রেকথ্রু প্রাইজের ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত মা হতে চলেছেন ‘বার্বি’ খ্যাত হলিউড অভিনেত্রী মার্গো রবি। সম্প্রতি স্বামী ও চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলি সঙ্গে ইতালিতে অবকাশ যাপনে গিয়েছেন রবি।

অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভক্তদের নজরে আসে। কয়েকটি সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। যদিও অভিনেত্রী কিংবা তার স্বামী এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

ইতালির লেক কোমোতে নৌবিহার করার সময়ে লেন্সবন্দী হন মার্গো রবি। সাদা ক্রপ টপ, ট্রাউজার্সের ওপর ব্লেজার পরলেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তিনি।

ব্রিটিশ প্রযোজক-অভিনেতা টম অ্যাকারলিকে ২০১৬ সালে বিয়ে করেন মার্গো রবি। তারও তিন বছর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’তে মার্গোর অভিনয় প্রশংসিত হয়েছিল। অস্কারে মনোনয়নও পেয়েছিলেন। শিগগিরি কলিন ফ্যারেলের সঙ্গে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। –পিপল

বিষয়:মা হচ্ছেন মার্গো রবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…