নওগাঁ শহরের সরিষা হাটির মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ঘণ্টাব্যাপী প্রচারিত বেজেছে।
এছাড়া একই জেলার নজিপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের ভাঙা পার্টি অফিসে ব্যানার টাঙিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হয়।
আজ শনিবার ৭ মার্চ সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভবনে রাখা একটি হ্যান্ড মাইক থেকে এই ভাষণ প্রচারিত হয়।
এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ভিডিও দেখা যায়।
ক্যাপশনে তিনি লিখেন, ৫ আগস্ট পরবর্তী আজ নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রথম ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই হ্যান্ড মাইকটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।







