চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে আটক ২

“আওয়ামী লীগ নিষিদ্ধ; তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ।”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে চাঁনখারপুল মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় দুই পেয়ার সাউন্ড বক্সও জব্দ করা হয়।

আটক হওয়া আসিফ আহমেদ ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এদিনই দুপুরে মগবাজার এলাকায় ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। তাদের একজন বলেছেন, পদযাত্রা নিয়ে তারা কোনো বাধার মুখে পড়েননি।

জানা গেছে, চাঁনখারপুল মোড়ে সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সাড়ে ৩টার দিকে সেখানে গিয়ে ভাষণ বাজানোর দায়ে আসিফকে আটক করে। জব্দ করে সাউন্ড বক্সও। পরে আটক আসিফ ও জব্দ করা সাউন্ড বক্স দুটি থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁনখারপুল মোড়ের এক দোকানদার জানান, ৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দু’জন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদেরকে পুলিশ নিয়ে গেছে।

Reneta

তাদেরকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলের সকল কার্যক্রমই নিষিদ্ধ, যে কারণে আমরা নিয়ে আসছি।”

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

মগবাজারে পদযাত্রা

হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করেন তারা।

তাদের মধ্যে অভিনেত্রী মিষ্টি শুভাষ, ইকবাল হোসেনসহ চারজন ছিলেন।

মিষ্টি শুভাষ বলেন, “ছোট সময় থেকে ৭ মার্চে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আসছি। এই দিনটিতে বাসা থেকে বের হলেই সবখানে বেজে উঠতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ৭ মার্চের ভাষণ।

“গত দেড় বছরে এটা শুনতে পাই না, মনের মধ্যে খুব কষ্ট লাগে। তাই আমরা কয়েকজন একটি সাউন্ডবক্স নিয়ে ৭ মার্চের ভাষণ বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়ি।”

কোনো বাধার মুখে পড়েছেন কি না? জবাবে তিনি বলেন, “সবাই দেখলাম, তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা কী করি। একজন বললো, ‘তাড়াতাড়ি চলে যাও, ঝামেলা হবে’। কে কী বলবে, সেটা চিন্তা করি নাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের ভাষণচানখারপুলে আটক ২বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণমগবাজারে পদযাত্রাশাহবাগ থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে আটক ২

মার্চ ৭, ২০২৬

চ্যানেল আই সংবাদকর্মীদের জন্য সংসদ রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি

মার্চ ৭, ২০২৬

‘বুমরাহও মানুষ’, তার ‘বাজে’ দিনের অপেক্ষায় ফিলিপস

মার্চ ৭, ২০২৬

‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’-এ বাড়ছে উত্তাপ!

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT