চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারাকানার ঘটনায় ফিফা সভাপতির নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফিফা সভাপতির নিন্দা জানানো বিষয়ক ছবি, মারাকানা ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, ‘ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই।’

এস্তাদিও মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে দুদলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। এই সময় ব্রাজিলের পুলিশের আক্রমনেরও শিকার হয় সফরকারী আর্জেন্টিনার সমর্থকেরা। এক পর্যায়ে মেসি পুরো দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। পরে পরিস্থিতি ঠান্ডা হয়ে ম্যাচ গড়া। ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।

মারাকানার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, ‘মাঠে বা মাঠের বাইরে ফুটবলের ক্ষেত্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, ভক্ত, দল এবং কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’

Banglabid

এ ঘটনায় ম্যাচ শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মেসি। বলেছেন, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে মারছে। আমাদের পরিবারের কিছু সদস্যও সেখানে উপস্থিত ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও ব্রাজিলের পুলিশ একই কাজ করেছিল। মাঠের খেলার চেয়ে এসবেই তাদের বেশি মনোযোগ থাকে।’

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়টিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করার পাশাপাশি আর্জেন্টিনাকে দমন করার অভিযোগও তোলেন মেসি। বললেন, ‘আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। তবে এটা বলা গুরুত্বপূর্ণ যে, যা ঘটেছে সেটি আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলিয়ানদের দমন হিসেবে চিহ্নিত হবে। এটা মেনে নেয়া যায় না। এমন আচরণ পাগলামি। মারামারি অবিলম্বে বন্ধ করা উচিৎ ছিল।’

এরপর বুধবার সন্ধ্যায় সহিংসতার ঘটনায় বিবৃতি দেয় ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। জানায়, ‘এটা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ যে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এ ম্যাচের আয়োজনে জনগুরুত্বপূর্ণ সংস্থা, বিশেষ করে রিও ডি জেনিরো রাজ্যের মিলিটারি পুলিশের সাথে পরিকল্পনা করে সতর্কতার সাথে এগোচ্ছিল।’

Reneta

‘ম্যাচের জন্য সকল পরিকল্পনা বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রিও ডি জেনিরোর গুরুত্বপূর্ণ সংস্থার সবার সাথে আলোচনা করে নেয়া হয়েছিল। সিবিএফ আরও নিশ্চিত করেছে, ম্যাচের সময়ের কর্মকাণ্ড, নিরাপত্তা এবং পরিকল্পনা রিও’র মিলিটারি কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত, সেটাই কঠোরভাবে পালন করা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইনফান্তিনোফিফাবিশ্বকাপ বাছাইব্রাজিলমারাকানামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT