রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় সুদানের খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে গোলার আঘাতে তিনজন ইউএন কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে সুদানের আধাসামরিক বাহিনী-আরএসএফ দাবি করেছিল, তারা খার্তুম শহরে প্রেসিডেন্ট প্রাসাদ, বিমানবন্দর ও আরও কয়েকটি প্রদেশের কিছু জায়গা দখল করে নিয়েছে। এ দাবি অস্বীকার করেছে সুদানের সরকারি বাহিনী।






