চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বহু এলাকা প্লাবিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A

টানা দুই দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার (২ আগস্ট) দুপুরের পর থেকে খাগড়াছড়ি পৌর এলাকার বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, ফুটবিলসহ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।

এছাড়াও বাসাবাড়িতে প্রবেশ করেছে বন্যার পানি। বিশেষ করে শব্দ মিয়া পাড়া, মেহেদী বাগ এলাকায় পানিতে তলিয়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি। আকস্মিক এই বন্যায় দুরবস্থা সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অনেকেই জানান, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় ঘর থেকে বের করতে পারেননি জিনিসপত্র। টিভি ফ্রিজসহ অনেক আসবাবপত্র পানিতে তলিয়ে আছে। স্রোতে ছোটখাটো অনেক জিনিস ভেসে গেছে।

টানা দুই দিনের বৃষ্টিপাতে জেলা সদরের দুই-একটি জায়াগায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জেলা সদরের কলাবাগান এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়াও জেলা প্রশাসনের সহকারি কমিশনারের বাসভবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে।

জেলা সদরের কলাবাগান, শালবাগান, রসুলপুর এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে বলেও জানানো হয়েছে। মূলত: পাহাড় কেটে যেসব ঘরবাড়ি তোলা হয়েছে, সেসব স্থানে পাহাড় ধসের ঝুঁকি বেশি।

খাগড়াছড়ি পৌরসভার হিসেব মতে, পৌর এলাকায় অন্তত ২০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকির মধ্যে বসবাস করছে।

Reneta

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার কাজ চলছে। এছাড়াও জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

খাগড়াছড়ির দীঘিনালার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক আব্দুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাগড়াছড়িটানা বৃষ্টিপানি বন্দীপাহাড় ধসবৃষ্টিরাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT