চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল এক মাদকসেবী

এস কে রাসেলএস কে রাসেল
৫:৩১ অপরাহ্ণ ৩১, মে ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকসেবীর হামলায় সুলাইমান রাজন (৩০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। শনিবার ২৭ মে বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।

রাজন মুনিয়ারিকান্দা বাজারের মনোহারী ব্যবসায়ী ও একই এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুনিয়ারিকান্দা বাজারের মনোহারী ব্যবসায়ী সুলাইমান রাজনকে গত ১৫ দিন আগে হত্যার হুমকি দিয়েছিল রাসেল। এ বিষয়টি স্থানীয়দের জানিয়েছিল সে। গত শনিবার ২৭ মে বিকেলে আসরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য রওনা দিলে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে মাদকসেবী রাসেল (২৮) পিছন থেকে চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই পা, বাম হাত ও মাথায় উপুর্যপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে পাঠানো হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুই সপ্তাহ পর আবার গিয়ে পায়ের অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে পাকুন্দিয়া থানায় মঙ্গলবার ৩০ মে রাতে সুলাইমান রাজন বাদী হয়ে গোলাপ মিয়ার ছেলে মাদক কারবারি ও মাদকসেবী রাসেল, মৃত ইন্তাজ আলীর ছেলে গোলাপ মিয়া, গোলাপ মিয়ার স্ত্রী আম্বিয়াকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

আসামি রাসেল আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাসেলের পিতা গোলাপ মিয়া জানান, আমার ছেলে রাসেল সঙ্গ দোষে নেশা করে নষ্ট হয়ে গেছে। রাজনকে সে বিনা অপরাধে মেরেছে। আমিও তার বিচার চাই। দোয়া করি রাজন যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।

Reneta

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল বলেন, রাসেল মাদকাসক্ত। দুই বছর আগে তাকে ময়মনসিংহ মাদক নিরাময় কেন্দ্রে দিয়েছিলাম। অর্থের অভাবে তিনমাস চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসে সে। তারপর গত শনিবার বিকেলে রাজনকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার আপন চাচা মো. আসাদ চাচাতো ভাই মো. আল আমিন, মো. রাকিবকে হত্যার হুমকি ধামকি দিচ্ছে। আমরা চাই অপরাধীকে ধরে আইনের আওতায় আনা হোক।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ হাসান সুমন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ামাদকসেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT