চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ কোটি পাউন্ডে ইউনাইটেড কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার রাজপরিবারের সদস্য ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ জসিম বিন হামাদ আল থানির একটি কনসোর্টিয়াম ৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য বিড করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬৩ হাজার কোটি টাকারও বেশি।

গত নভেম্বরে ক্লাবের বর্তমান মালিক গ্লেজার পরিবার ইউনাইটেড বিক্রির ঘোষণা দিয়েছিল। ১৭ বছরেরও বেশি সময় ধরে গ্লেজার পরিবার রেড ডেভিলদের মালিকানায় রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ জসিম বিন হামাদ আল থানি ম্যানচেস্টার ইউনাইটেডের ১০০ শতাংশ মালিকানা কেনার জন্য তার বিড জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিডটি মাঠে ও মাঠের বাইরে ক্লাবকে তার আগের গৌরব ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ।

শেখ জসিমের নাইন টু ফাউন্ডেশনের মাধ্যমে বিডটি সম্পূর্ণ ঋণমুক্ত হবে। ফুটবল দল, প্রশিক্ষণ কেন্দ্র, স্টেডিয়াম এবং বৃহত্তর অবকাঠামো, ভক্তদের অভিজ্ঞতা এবং ক্লাব সমর্থনদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিনিয়োগ করবে।

একইসঙ্গে ইউনাইটেড সমর্থক ও ব্রিটিশ ধনকুবের জিম র‍্যাটক্লিফ ক্লাবটি কেনার জন্য বিড করেছেন। ৭০ বর্ষী র‍্যাটক্লিফের মালিকানাধীন ইনোস গ্রুপের খেলাধুলায় বিনিয়োগের ইতিহাস রয়েছে এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব নিস এবং সুইস ক্লাব লুসানের মালিক। ইনোস ফর্মুলা ওয়ানের টীম মার্সিডিজের সঙ্গে পাঁচ বছরের অংশীদারিত্বে রয়েছে।

এর আগে গোলডটকমের এক প্রতিবেদন জানাচ্ছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউনাইটেড কিনতে ৪৫০ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছেন।

Reneta

ম্যান ইউনাইটেড কেনার প্রক্রিয়াটি দ্রুত হবে না। যেকোনো সম্ভাব্য মালিকদের প্রিমিয়ার লিগ এবং উয়েফা থেকে কঠোর পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারগ্লেজার পরিবারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গঙ্গা চুক্তি নবায়ন: পটভূমি, শর্ত ও নতুন করে আলোচনার কারণ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াস লিখলেন ‘বর্ণবাদীরা কাপুরুষ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রবৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে চান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে নিরাপদ খাদ্যের খোঁজে ছাদকৃষিতে ঝুঁকছেন নগরবাসী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রোজার আগে বাজারে নিত্যপণ্যের দাম চড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT