চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটা ‘তুষারকণা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলকে ‘তুষারকণা’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাবেক কোচ ওলে গানার সোলশেয়ার। ১৯৯৬-২০০৭ সাল পর্যন্ত রেড ডেভিলদের হয়ে খেলা সময়ের সাথেও তুলনা করেছেন সাবেক নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

ওলে গানার সোলশেয়ারের সাথে একটি সন্ধ্যা অনুষ্ঠানে তিনি বলেন, ‘ড্রেসিংরুমের ওই সময়ের খেলোয়াড়রা সত্যিই দুর্দান্ত ছিলেন। কিয়ানো ছিলেন দলের নেতা, সবাই তার দিকে তাকিয়ে থাকত। ডেভিড ময় ছিলেন জোকার। গ্যারি নেভিল এখন যেমন ব্যস্ত, তখনও ব্যস্ত ছিলেন। নিকি বাট এবং রায়ান গিগস ছিলেন বিনোদনের উৎস।’

‘সত্যিই দুর্দান্ত একটা ড্রেসিংরুম ছিল। জয়ীরা, পরাজয়কে সবসময় ঘৃণা করতো। তাদের মধ্যে ঝগড়া হতো, খারাপ খেলার পর যেমন তোমরা করো। এখনকার খেলোয়াড়দের মধ্যে ওরকম হলে তারা বাবা, মা বা এজেন্টকে ডেকে আনতো। আজকের অনেককিছুই সেই ড্রেসিংরুমে টিকে থাকত না।’

বর্তমান দলের মধ্যে কিছু খেলোয়াড়ের এমন আচরণ দেখেছিলেন, যা গানারের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সোলশেয়ার ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করেছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে রেড ডেভিলদের দায়িত্ব থেকে ছাঁটাই করা হয় তাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলগিগসনরওয়েনেভিলম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসোলশেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT