চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার ‘ট্রেবল’ আটকাতে চান টেন হাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে ট্রেবলজয়ী একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড। একই মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল জায়ান্ট ক্লাবটি। এবার ট্রেবল জেতার হাতছানি ম্যানসিটির সামনে। তবে পেপ গার্দিওলার দলকে আটকে দিতে প্রস্তুত ইউনাইটেড কোচ টেন হাগ। বলেছেন, “সিটির ট্রেবল স্বপ্ন ভেঙে দিতে ‘সবকিছুই করবে’ ইউনাইটেড।’’

রোববার এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে ফাইনালে গেছে টেন হাগের দল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটির। ৩ জুন ওয়েম্বলিতে ফাইনাল।

ফাইনাল সামনে রেখে ইউনাইটেড বস বলেছেন, “আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব। যখন বলছি ‘সবকিছু’- এর মানে সবকিছুই। শতভাগের বেশি যতটা সম্ভব করা যায়, ততটাই করবো আমরা।’’

‘সমর্থকরা আমাদের উপর ভরসা রাখতে পারেন। সিটির বিপক্ষে আমরা বিজয়ী হতে চাই, সবাইকে উপহার দিতে চাই। আশা করি আমরা নিখুঁত ম্যাচ খেলব। এরআগে আমাদের অন্য জায়গাতেও মনোযোগ দিতে হবে, প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকতে হবে আমাদের।’

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে ম্যানসিটির। মৌসুমের বাকি সময়ে নিজেদের কাজ ঠিকঠাক করলে চ্যাম্পিয়ন হবে পেপ গার্দিওলার দল। যদিও এখন শীর্ষে আর্সেনাল। সিটি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেখানে সফল হলে ফাইনাল, শিরোপার এককদম দূরে। আর এফএ কাপের ফাইনালে ইউনাইটেডকে হারানোর সুযোগ। সব হিসাব মিললে মিলবে ট্রেবল জয়ের স্বাদও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগটেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT