চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলবন্যায় ডোবাল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের উপর তাণ্ডব চালিয়েছে লিভারপুল। রেড ডেভিলদের গোলবন্যায় ডুবিয়েছে স্বাগতিক দল। মৌসুমে এটাই সবচেয়ে বড় পরাজয় টেন হাগের শিষ্যদের। ৭ গোল হজম করার ম্যাচে গোলহীন থেকে মাঠ ছাড়তে হয়েছে সফরকারী দলটির। জয়ে টেবিলের পাঁচে এসেছে ইয়ূর্গেন ক্লপের অলরেড বাহিনী।

রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে লিভারপুল। স্বাগতিক জার্সিতে জোড়া গোল করেছেন মোহাম্মেদ সালাহ, ডারউইন নুনেজ ও কোডি গ্যাকপো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো করেছেন এক গোল।

রেড ডেভিলদের হারিয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যানফিল্ডে ম্যাচ শুরুর দিকে সমান তালে লড়েছে দুদল। আক্রমণ-প্রতিআক্রমণে চলতে থাকে খেলা। ৪৩ মিনিটে প্রথমবার জালের দেখা পায় লিভারপুল। রবার্টসনের পাস থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে নেন কোডি গ্যাকপো। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইউনাইটেডের উপর তাণ্ডব চালাতে থাকে লিভারপুল। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। ৫০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান বাড়ান কোডি। ৬৬ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মোহাম্মেদ সালাহ। ৪-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

১১ মিনিট ব্যবধান আরও বাড়ান নুনেজ। হেন্ডারসনের পাস থেকে বল পেয়ে করেন নিজের দ্বিতীয় গোল। ৮৩ মিনিটে সালাহও নিজের দ্বিতীয় গোলটি করেন। জার্সি খুলে গোল উদযাপন করায় হলুদ কার্ড দেখেন মিশরীয় তারকা। ৮৮ মিনিটে ইউনাইটেডের জালে স্বাগতিকদের সপ্তম গোলটি করেন ফিরমিনো।

Reneta

ম্যাচে লিভারপুলের জালে বল পাঠানোর সুযোগ তৈরি করতে পারেননি ইউনাইটেড। ৭-০ ব্যবধানে পরাজয় মেনে ছাড়তে হয়েছে মাঠ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোডিনুনেজপ্রিমিয়ার লিগম্যানচেষ্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT