চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে এখন সালাহর উপরে কেউ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুল জার্সিতে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে অলরেডদের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়েছেন মিশরীয় তারকা।

সাবেক ইংলিশ ফুটবলার রব্বি ফোলের লিভারপুলের হয়ে ২৬৬ ম্যাচে ১২৮ গোল করে রেকর্ডটি ধরে রেখেছিলেন। সালাহ (১২৯টি) যেটি ভাঙতে ফোলেরের চেয়ে ৬১ ম্যাচ কম খেলেছেন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে গোল করে দারুণ ফর্মে আছেন সালাহ। লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়ার পর এটিকে জীবনের অন্যতম সেরা দিন অভিহিত করেছেন।

‘আমি এটা বর্ণনা করতে পারব না। আমার জীবনের অন্যতম সেরা দিন। লিভারপুল ক্লাবে আসার সময় থেকে যে রেকর্ডটি গড়তে চেয়েছিলাম, তা আমি ভেঙে দিয়েছি।’

‘আমাদের লক্ষ্য ছিল জয়। সবাই গোল করার জন্য ক্ষুধার্ত ছিল। আমরা সাতটি গোল করেছি এবং আশা করি ম্যাচটি আমাদের উজ্জীবিত করবে, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, আমরা মৌসুমে টেবিলের শীর্ষ চারে থাকার জন্য জয় অব্যাহত রাখতে চেষ্টা করব।’

সালাহর রেকর্ড গড়া নিয়ে উচ্ছ্বসিত কোচ ইয়ূর্গেন ক্লপও। বলেছেন, ‘এটা আসলেই বিশেষ কিছু। ভুলে যাওয়া চলবে না যে তাকে দিয়ে আমরা প্রচুর গোল করাতে অভ্যস্ত। তাকে নিয়ে সত্যিই গর্বিত হওয়া উচিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডপ্রিমিয়ার লিগলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT