চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে টপকে ‘মানি লিগে’ শীর্ষে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২২-২৩ মৌসুমে মাঠের পারফরম্যান্সে বড় সফলতা না পেলেও আয়ের দিক থেকে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমে রেকর্ড রাজস্ব আয় করে আগের বছর শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আয় বেড়েছে সিটিরও। যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ডিলোইট স্পোর্টস বিজনেস গ্রুপ’র বিশ্লেষণে মিলেছে এসব তথ্য।

প্রতিষ্ঠানটির ‘ডিলোইট ফুটবল মানি লিগ’ গবেষণায় উঠে এসেছে, ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ৮৩১ মিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে রিয়াল। যা ওই মৌসুমে সর্বোচ্চ। অন্যদিকে ৮২৬ মিলিয়ন ইউরো আয় করেছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। যদিও সিটিজেনদের রেকর্ড আয় এটি।

আয়ের দিক থেকে তিনে আছে ফরাসি ক্লাব পিএসজি। ৮০২ মিলিয়ন ইউরো আয় করেছে তারা। আয় বেড়েছে বার্সেলোনারও। আগের মৌসুম সপ্তম স্থানে থাকা দলটি ৮০০ মিলিয়ন ইউরো আয় করে উঠে এসেছে চারে। গত মৌসুমে তাদের আয় ছিল ৬৩৮.২ মিলিয়ন ইউরো। আয় বাড়লেও তালিকার ছয়ে বহাল রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ৭৪৪ মিলিয়ন ইউরো আয় করেছে তারা। গতবছর ক্লাবটির আয় ছিল ৬৫৩. ৬ মিলিয়ন ইউরো।

নিচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। একধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৪৫.৮ মিলিয়ন আয় করেছে তারা। চার ধাপ নেমেছে লিভারপুল। ৬৮৩ মিলিয়ন ইউরো করে গত মৌসুমে তিনে থাকা দলটি নেমে গেছে সাতে।

তালিকার আট থেকে দশে আছে তিন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার, চেলসি ও আর্সেনাল। আয়ের দিক দিয়ে শীর্ষ ২০টি ক্লাবের মধ্যে ৮টি ইংলিশ প্রিমিয়ার লিগের। আগের মৌসুমে সংখ্যাটা ছিল ১১। ৪৩২ মিলিয়ন ইউরো আয় নিয়ে ইতালি ক্লাব জুভেন্টাস আছে ১১ নম্বরে।

সবমিলিয়ে ইউরোপের ২০টি উচ্চপর্যায়ের ক্লাবের রাজস্ব আয় এবার ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.৫ বিলিয়ন ইউরোতে। এমন রেকর্ড আয়ে মূল ভূমিকা রেখেছে ম্যাচ ডেতে টিভি সম্প্রচার ও বিজ্ঞাপন রাজস্ব। সম্প্রচার সত্ত্ব থেকে এবার আয় বেড়েছে ৫ শতাংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিলোইট স্পোর্টস বিজনেস গ্রুপবার্সেলোনামানি লিগম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

জুলাই ২৫, ২০২৬

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

জুলাই ২৫, ২০২৬

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

জুলাই ২৫, ২০২৬

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT