চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির ‘ভয়ঙ্কর বাজে’ পারফর্ম দেখতে চান গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পেপ গার্দিওলা ফুটবল মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে। ম্যানচেস্টার সিটি ও পিএসজির শীর্ষ আটে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের সেরা ২৪ দলের মধ্যে থাকাই এখন কঠিন। পরের রাউন্ডে যেতে তাই পিএসজির সঙ্গে জয় পেতে মরিয়া ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে বুধবার রাতে পিএসজির মাঠে লড়বে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। গত দুমাসের পারফরম্যান্স ভুলে ফরাসিদের সঙ্গে জিতে পরের রাউন্ডে যেতে চান ম্যানসিটি কোচ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘আমার হৃদয়ের গভীর থেকে চাই আগামীকাল পিএসজি একটি ভয়ঙ্কর রকমের বাজে পারফর্ম করুক। যাতে আমরা তাদের হারাতে পারি, তবে এটি শুধুই ৯৫ মিনিটের জন্য। তারপরে (লুইস এনরিকের সঙ্গে) সম্পর্ক আবার আগের মতোই হয়ে যাবে।’

‘তবে আমাদের পরিবার সত্যিই, সত্যিই তাদের অনেক ঘনিষ্ঠ। তার সঙ্গে বন্ধুত্ব যা চিরকাল স্থায়ী হবে। তাদের ভালোবাসি, আমার মনে হয় তারাও আমাদের ভালোবাসে। আমাদের মধ্যে একটা অবিশ্বাস্য সংযোগ আছে। আমরা যখন একে অপরকে দেখতে পাই তখন খুশি হই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফ্রান্সম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT