চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটি: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবারও একই মঞ্চে দেখা হচ্ছে স্প্যানিশ ও ইংলিশ জায়ান্ট দুটির। দুদলেরই চোখ যেকোনো মূল্যে ফাইনালে ওঠার দিকে। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার আক্ষেপ ঘোচানোর সুযোগ যেমন, রিয়াল বস কার্লো আনচেলত্তির সুযোগ টানা দ্বিতীয় আসরে শিরোপার আরও কাছাকাছি যাওয়ার। ফাইনালের টিকিট নিশ্চিত করার।

সেমিফাইনালের প্রথম লেগে সিটিজেনদের আতিথ্য দেবে মাদ্রিদিস্তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচ। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যান ও ইতিহাসের দুদলের অবস্থান।

চলতি মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রায় ম্লান হয়ে গেছে রিয়ালের। তবে ‘কোপা ডেল রে’ জয়ের দুদিনের মাথায় দারুণ আত্মবিশ্বাসী সঙ্গী করেই দল নামাতে পারছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি থাকা ম্যানসিটি বস গার্দিওলাও দারুণ আত্মবিশ্বাসী সেমির লড়াই নিয়ে, নিজেদের প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট পরাতে চান স্প্যানিশ কোচ।

কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে চেলসিকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে এসেছে সিটিজেনরা।

লস ব্লাঙ্কোসদের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রদ্রিগো। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ২-০ গোলে জয় এনে দিয়েছিলেন। শনিবার রাতে ‘কোপা ডেল রে’র ফাইনাল ম্যাচেও জোড়া গোল করেন ২২ বর্ষী তারকা।

ম্যানসিটিতে দুর্দান্ত ছন্দে আছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে ম্যানসিটিতে যোগ দেন ২২ বর্ষী স্ট্রাইকার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রিগোর ১৬ গোলের বিপরীতে হালান্ডের গোল সংখ্যা ৫১। এটাই বুঝিয়ে দিচ্ছে দাপটটা।

Reneta

চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত ৮ বারের দেখায় কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই এই দুদলের। স্প্যানিশ রিয়ালের তিন জয়ের বিপরীতে ইংলিশ সিটির জয়ও তিনটি। বাকি দুটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

দুদলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে যোজন এগিয়ে রিয়াল। ১৪ বার ইউরোপসেরার মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া লস ব্লাঙ্কোসদের বিপরীতে একবারও শিরোপা জিততে পারেনি ম্যানসিটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে দুদলের ১০ ম্যাচের মধ্যে সমান জয়-পরাজয়ের পাল্লা সমান দুদলেরই। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে অধারাবাহিক পারফরম্যান্স আনচেলত্তির দলের। যেখানে গার্দিওলার দল টানা জিতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবেনজেমামাদ্রিদম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT