চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের হ্যাটট্রিকে বড় জয় সিটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাদ স্টেডিয়ামে ইপসউইচ টাউনকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের হ্যাটট্রিক ও কেভিন ডি ব্রুইনার ঝলকে প্রিমিয়ার লিগে ২২ বছর পর আসা দলটিকে ৪-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

টানা পঞ্চম শিরোপা ধরে রাখার মিশনে নেমে সিটিজেন মৌসুমে দ্বিতীয় জয় এটি। প্রথম ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারায় ম্যানসিটি। অন্যদিকে লিভারপুলের কাছে হার দিয়ে মৌসুম শুরু করা ইপসউইচ টানা দ্বিতীয় হার দেখল।

ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। সপ্তম মিনিটে স্যামি স্মডিচিচের গোলে লিড পায় ইপসউইচ। ম্যাচে দলটির একমাত্র অর্জনই এটি। শুরুর ধাক্কা সামলে মূহুর্তেই চালকে আসনে বসে সিটি। ১২ থেকে ১৬ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেয় গার্দিওলা শিষ্যরা।

পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের সমতায় ফেরান হালান্ড। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনহো বক্সে ফাউলের শিকার। ভিএআর সিদ্ধান্তে পেনাল্টি পেলে কোনো ভুল করেননি নরওয়েজিয়ান তারকা।

দুই মিনিট পর ফাঁকা জালে বল পাঠিয়ে সিটিকে লিড এনে দেন ডি ব্রুইন। ১৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। ভলিতে দুর্দান্ত গোল করেন তারকা ফরোয়ার্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ মিস করে সিটিজেন দলটি। ৮৮ মিনিটে হ্যাটট্রিক করে ম্যানসিটিকে চতুর্থ গোলটি এনে দেন হালান্ড। সিটির জার্সিতে হালান্ডের দশম হ্যাটট্রিক এটি, আর প্রিমিয়ার লিগে সপ্তম। পরে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।

Reneta

অন্য ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম এবং লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাডি ব্রুইনম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT