চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান সভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে এই নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৪ মে।

এবারের নির্বাচনেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পুনরায় জয় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী হতে পারেন আলোচিত নেত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়।

তৃণমূল নেত্রী পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন ইঙ্গিত মিলল মুকেশ আম্বানির মালিকানাধীন ‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষায়।

সোমবার (২৩ মার্চ) প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের চৌদ্দতলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৮৪ থেকে ১৯৪ আসন। বিজেপি বড়জোড় পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷

অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷ অর্থা‍ৎ গতবারের চেয়ে আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হচ্ছে নরেন্দ্র মোদির দলকে।

‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪১.৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট। অর্থা‍ৎ প্রধান দুই দলের ভোটের পার্থক্য সাত শতাংশ।

Reneta

একলা লড়তে যাওয়া কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে ঠেকছে। শতাব্দী প্রাচীন দল পেতে পারে ৩.৬ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৪.১ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২.৫ শতাংশ ভোট। ১৩ শতাংশ ভোটার অবশ্য এখনও মনস্থির করতে পারেননি।

জনমত সমীক্ষাতেই স্পষ্ট, কংগ্রেস ও বাম প্রার্থীরা শূন্যের গেরো নাও কাটাতে পারেন। শুধু তাই নয়, দুই শিবিরের প্রার্থীদের জামানত খোয়ানোর লজ্জা পেতে হবে।

মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের দিক থেকে বিজেপির মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কয়েক যোজন এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল প্রধানকে চান ৪৮.৫ শতাংশ উত্তরদাতা। আর শুভেন্দুকে পছন্দ করছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷ অর্থা‍ৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের ১.৫ শতাংশও শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না।

গত পাঁচ বছরের কাজের নিরিখে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পাস মার্কের চেয়েও বেশি নম্বর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত পাঁচ বছরে তৃণমূল সরকারের কাজকে ভালো অথবা খুব ভালো বলে মত দিয়েছেন ৪৩.৩ শতাংশ উত্তরদাতা৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ৷ আর ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷

২০১১ সালে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসে। ২০১৬ এবং ২০২১ সালের নির্বাচনেও বিজয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস। এবার জিতলে দলটি টানা চতুর্থ বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে। আর মুখ্যমন্ত্রী হবেন দলের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়।

অগ্নিকন্যা হিসেবে খ্যাত মমতা বন্দোপাধ্যায় দীর্ঘদিন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ছিলেন। তিনি ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেটে দুইবার রেল, একবার কয়লা এবং একবার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের লোকসভার একাধিকবারের সদস্য।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত মমতা বন্দোপাধ্যায় একজন লেখক ও সংস্কৃতিসেবী হিসেবে পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনমত সমীক্ষাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিবামফ্রন্টমমতা বন্দোপাধ্যায়শুভেন্দু অধিকারী
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT