চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দুর্যোগের মুখে পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রবল বৃষ্টির মুখে অবশেষে জরুরি অবতরণ করেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, আজ ২৭ জুন মঙ্গলবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ক্রান্তি অঞ্চল থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। এরপর বৈকণ্ঠপুরের একটি এয়ারবেসে জরুরি অবতরণ করেন তিনি।

জানা গেছে, আকাশ মেঘলা দেখে পাইলট দ্রুত হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সেই দিকে উড়তে শুরু করেন। তবে নিচে বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি নামতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই একজন ফ্লাইট সেবক এয়ারবেস দেখতে পান। সেখানেই জরুরি অবতরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা সকলেই নিরাপদে রয়েছেন।

আজ মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে একটি সভা ছিল মমতার। দুপুর ১টা নাগাদ সেই সভা শেষ হয়। তার পর ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি। কথা ছিল, হেলিকপ্টারে বাগডোগরা গিয়ে সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন তিনি। এরপর মাঝ আকাশে বিপত্তি দেখা দেয়।

ক্রান্তি থেকে বাগডোগরা হেলিকপ্টারে যেতে সময় লাগার কথা ছিল ১১ মিনিট। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, সামান্য বৃষ্টি হতে পারে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টারটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরুরি অবতরণপশ্চিমবঙ্গভারতহেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT