চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে জি২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে রাষ্ট্রনেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নৈশভোজে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নৈশভোজে দেখা হতে পারে এই দুই নেত্রীর। 

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আগামী (৯ সেপ্টেম্বর) শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত এই নৈশভোজে যোগ দিতে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা। নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা থাকছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। এই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈশভোজে অংশ নিতে দিল্লিতে গেলে, তার সাথে প্রধানমন্ত্রীর ঘরোয়া ভাবে দেখা হতে পারে। গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি গেলেও, তার সঙ্গে দেখা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পরে তা নিয়ে আক্ষেপও করেছিলেন শেখ হাসিনা। তথ্য মতে, দুই নেত্রীর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন এমনই যে, আনুষ্ঠানিক বিধি মেনে ভোজসভায় দেখা হলেও দু’জনেই নিজেদের মধ্যে বাক্যালাপের পরিসর ঠিকই খুঁজে নিতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশ্যে ভারতে রওনা দিবেন। ১০ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন তিনি। সম্প্রতি দেশের কূটনীতিকেরা জানিয়েছেন, ভারতে গিয়ে তিস্তা চুক্তির অগ্রগতি নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: জি২০ শীর্ষ সম্মেলনদ্রৌপদী মুর্মুনয়াদিল্লিপ্রধানমন্ত্রীভারতমমতা বন্দ্যোপাধ্যায়শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT