চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপালে আঘাত পাওয়ার পরে এখন কেমন আছেন মমতা ব্যানার্জি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ন ১৫, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে কপালে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষ রাতেই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন। যদিও এই প্রস্তাবে রাজি না হয়ে বাসায় ফিরে যান মমতা ব্যানার্জি।

এসএসকেএম এর ডিরেক্টর ড.মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী বাড়িতে পড়ে গিয়েছিলেন। তাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার জন্য তিনি পড়ে যান। তার একটি সেরিব্রাল কনকশন ছিল এবং তার কপাল এবং নাকের ওপর কেটে যাওয়ায় প্রচুর রক্তপাত হচ্ছিল। যদিও ধাক্কার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ড.মণিময়।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা ব্যানার্জিকে নিউরোসার্জারি বিভাগীয় প্রধান, মেডিসিনের বিভাগীয় প্রধান এবং আমাদের ইনস্টিটিউটের কার্ডিওলজিস্ট দ্বারা পরীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করতে এটি প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রীর কপালে তিনটি স্টিচ ও নাকে একটি স্টিচ পড়েছে। মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী এখন ভাল আছেন। তার মাথায় চারটি সেলাই পড়েছে।

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, আমি মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে এই ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল মুখ্যমন্ত্রীর বাসায় যাবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পশ্চিমবঙ্গভারতমমতা ব্যানার্জিমুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT