চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে নিয়ে মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্ট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল এবারের শীতে গাঁটছড়া বাঁধবেন বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তারই মাঝে বৃহস্পতিবার (১০ নভেম্বর) একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল।

যা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নিয়েছিল বিয়েটা এবার মনে হয় হতেই চলেছে তাদের। কিন্তু কিছুক্ষণ পরই সেসব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন মালাইকা!

জানিয়েছেন বিয়ে নয়, তার ইঙ্গিতটা ছিল নতুন একটি রিয়েলিটি শো নিয়ে। তিনি নতুন সেই ‘শো’তে যুক্ত হয়েছেন। যেটা আগামী ৫ ডিসেম্বর থেকে প্রচার হবে ডিজনি প্লাস হটস্টারে। আপাতত এ সুখবরই ছিল ভক্তদের জন্য।

এর আগে নিজের লাজুক ভঙ্গিমার একটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমি হ্যাঁ বলে দিয়েছি। আর তা দেখেই সবাই ধারণা করেছিল অর্জুন কাপুর হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবে রাজি হয়েছেন মালাইকা!

তাতেই অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেন তার অনুসারীরা। এমনকি বলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ঘণ্টা চারেক পরেই সব জল্পনায় পানি ঢেলে দিলেন এই আইটেম কন্যা।

মালাইকা তার সর্বশেষ পোস্টে বলেছেন, আমি হ্যাঁ বলেছি ডিজনি প্লাস হটস্টারকে, আমার নতুন রিয়্যালিটি শো ‘হটস্টার স্পেশাল মুভিং উইথ মালাইকা’। যেখানে তোমরা আমাকে আরও কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে দেখতে পাবে, যেমনটা আগে কখনও হয়নি। তোমরা যেন কী ভেবেছিলে!

Reneta

অর্জুন ও মালাইকা দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। তাদের সম্পর্কের বিষয়টি নিজেরা প্রকাশ্যে আনেন ২০১৯ সালে। এরপর থেকে তারা কখনোই সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরবিয়েমালাইকা আরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT