মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের বড় সাফল্য

মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (MMU) অনুষ্ঠিত World Sustainable Development Goals (WSDG) 2026-এ ২৪টি দেশের ১,২০০-এর বেশি অংশগ্রহণকারীকে পেছনে ফেলে প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নভিত্তিক প্রকল্পে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের দলগুলো। রোবো টেক ভ্যালির (Robo Tech Valley) নেতৃত্বে এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ এস এম আহসানুল সরকার আকিবের প্রধান প্রতিনিধিত্বে আন্তর্জাতিক এই আসরে অংশ নেয় বাংলাদেশ দল।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দল অসাধারণ সাফল্য দেখিয়েছে। এর মধ্যে Elite Trio অর্জন করেছে Platinum Award, Gold Medal, Top 5 Award-এ ২য় স্থান এবং World Planet Protector Award। Cor Machina অর্জন করেছে Platinum Award, Gold Medal, Top 5 Award এবং Youth Change Maker Award। Team Novatrix অর্জন করেছে Platinum Award, Gold Medal, Top 5 Award-এ ৪র্থ স্থান এবং A Distinguished Tribute to Excellence স্বীকৃতি। Falcon Nexus অর্জন করেছে Gold Medal। Educated Robot অর্জন করেছে Gold Medal এবং Top 5 Award-এ ৪র্থ স্থান। Nexus Autonomous System অর্জন করেছে Gold Medal এবং Robotics & Drones Best Award। Nexora অর্জন করেছে Gold Medal এবং WSDG Human Well-Being Award। Eco Warriors অর্জন করেছে Gold Medal এবং WSDG Environmental Sustainability Award। এ ছাড়া Durgo অর্জন করেছে Gold Medal।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের দলগুলোর এই অভাবনীয় সাফল্য দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা ও টেকসই উন্নয়নভিত্তিক উদ্যোগের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গৌরবের সঙ্গে তুলে ধরেছে।




