চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর সিনহার মৃত্যু পাহাড়ের মত ভারী: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ন ৩০, মে ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A

অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলছেন ‘মেজর সিনহার মৃত্যু গোটা দেশের মানুষকে এমনভাবে নাড়া দিয়েছে যে, আমাদের বুকের ওপর তা পাহাড়ের মত ভারী হয়ে আছে।’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির শেষ দিন বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে তিনি আদালতে একথা বলেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ২ জুন এই হত্যা মামলায় রায়ের দিন ধার্য করেন।

আজ শুনানিতে রাষ্ট্র পক্ষে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, এই মামলার সমস্ত সাক্ষী, স্বীকারোক্তি, সবাই বলেছে মেজর সিনহা গাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় নেমে দুই হাত উঁচু করে দাঁড়িয়েছিলেন। তারপর তাঁকে গুলি করা হয়। প্রথমে দুইটা, পরে আরও দুইটা। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলায় পাড়া দেওয়া হয়। ফলে আসামীরা প্রাইভেট ডিফেন্স হিসেবে যে অ্যালিবাই নিয়েছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাছাড়া অ্যালিবাই প্রমাণ করার জন্য কোনো সাক্ষী, কোনো সারকামস্টেনশিয়াল অ্যাভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ), কোনো মৌখিক, দালিলিক কোনো কিছুই আনেননি। ফলে এটাই প্রমাণিত হয় যে, তারা (আসামীরা) মেজর সিনহাকে হত্যা করেছে।’

অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরও বলেন, পারিপার্শ্বিক সাক্ষ্য (সারকামস্টেনশিয়াল অ্যাভিডেন্স) বলছে সমস্ত সাক্ষীর জবানবন্দি আনবিটেবল। কোরাবরেটিভ অ্যাভিডেন্স বলছে, মেজর সিনহাকে কী উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, সেটি রাষ্ট্রপক্ষ সন্দোতীতভাবে প্রমাণ করেছে। আর এটা বলতে গিয়ে আদালতকে বলেছি, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মত হালকা, কোনো কোনো মৃত্যু পাহাড়ের মত ভারী। মেজর সিনহার মৃত্যু গোটা দেশের মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে, আমাদের বুকের ওপর পাহাড়ের মত ভারী হয়ে আছে। আমরা যদি এর বিচার করে যেতে না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবে। তাই নিম্ন আদালতের রায়টিই আমরা বহাল চেয়েছি।’

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। এছাড়া রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মো: জেনারেল জসিম সরকার, মো: আসাদ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো: গিয়াসউদ্দিন গাজি, লাবনি আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ, আসাদুল্লাহ আল গালিব।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ।

Reneta

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

বিচারিক আদালতের রায়ের পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে, দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মেজর সিনহাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT