আইফা অ্যাওয়ার্ডের ২২ তম আসর বসেছিল শনিবার। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সালমান খান। অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর সময়ের কঠিন দিনগুলোর কথা স্মরণ করেছেন অভিনেতা। জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পরে ছয় মাস কোনো কাজ ছিল না তার হাতে।
সালমান বলেন, “‘ম্যায়নে পেয়ার কিয়া’ মুক্তির পরে, ভাগ্যশ্রী সিদ্ধান্ত নেন তিনি আর কোনো সিনেমায় অভিনয় করবেন না। কারণ তিনি বিয়ে করে সংসার করতে চান। ছবির সব ক্রেডিট নিয়ে চলে যান তিনি। এরপর ছয় মাস আমার কাতে কোনো কাজ ছিল না। আর তখনই ‘দেবতার মতো মানুষ’ রমেশ তাউরানি আমার জীবনে আসেন। তার কারণে ‘পাথর কে ফুল’ ছবির কাজ পাই। ধন্যবাদ!”
সালমানের পরবর্তী ছবি ‘টাইগার থ্রি’। এই ছবিতে তাকে ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে। এছাড়াও তিনি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির কাজ করছেন।
‘টাইগার থ্রি’ আসছে আগামী বছর ঈদে। ২১ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাবে ছবিটি। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পাবে ৩০ ডিসেম্বর, ২০২২।







