চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিবাদ’ নয়, জিতলে ‘বুনো উল্লাস’ করতেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের ম্যাচে বাংলাদেশের একমাত্র পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি। সতীর্থদের ব্যর্থতার দিনে তার দুর্দান্ত সেঞ্চুরিতেও অবশ্য জয়ের সম্ভাবনা জাগেনি। দলের জন্য জয় আনতে পারলেই বেশি ভালো লাগত বলছেন। সেঞ্চুরির পর যে উদযাপন করেছেন, সেটি প্রতিবাদ নয়, বরং দল জিততে পারলে আরও বেশি খ্যাপাটে উল্লাস করতেন ৩৭ বর্ষী রিয়াদ।

বিশ্বকাপের অনেক আগে থেকেই শঙ্কা ছিল স্কোয়াডে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া নিয়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। এশিয়া কাপে ভরাডুবির পর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ডাক পান সেই রিয়াদই। এরপর থেকেই ছন্দে ফিরে আলো ছড়াচ্ছে তার ব্যাট।

সবমিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির উদযাপনে প্রতিবাদের ভাষা ছিল কিনা, এমন প্রশ্ন যায় রিয়াদের কাছে। প্রশ্নটি কয়েকবার এড়িয়ে গেলেও শেষপর্যন্ত ছোট করে উত্তর দিয়েছেন, ‘না, প্রতিবাদ নয়।’

‘শুধু বলব আলহামদুলিল্লাহ একশ হয়েছে। তবে এটা শুধুই একটি উদযাপন ছিল, এরচেয়ে বেশি কিছু নয়। যদি ম্যাচটি জিততে পারতাম, তাহলে আরও বুনো উল্লাস করতাম সম্ভবত। চেষ্টা করব পরের ম্যাচে যেন আরও ভালোভাবে দলে অবদান রাখতে পারি।’

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি উৎসর্গ করেছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। রিয়াদ ম্যাচের পর বলেছেন, ‘অবশ্যই আমার পরিবার ও গত তিন মাসে যারা আমাকে সাপোর্ট করে গেছেন এবং দোয়া করেছেন, তাদেরকেই আমার সেঞ্চুরিটি উৎসর্গ করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ. এস. এম. হাবিবুল্লাহ, ছবি: সংগৃহীত।

সাংবাদিক এ. এস. এম. হাবিবুল্লাহ মারা গেছেন

এপ্রিল ১১, ২০২৬

নেতৃত্ব ইস্যুতে পেছনে ফিরে তাকাতে নারাজ প্রধান নির্বাচক

এপ্রিল ১১, ২০২৬

ওয়ানডে বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তন চায় না বিসিবি

এপ্রিল ১১, ২০২৬

সেন্টার ফর সিটিজেনস রাইটস-সিসিআরের আহ্বায়ক কমিটি গঠন

এপ্রিল ১১, ২০২৬

সাকিবের ফেরা নিয়ে যে বার্তা প্রধান নির্বাচকের

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT