ব্যাট-বল হাতে জ্বলে উঠে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরুর লক্ষ্য নিয়ে মিশন শুরু করছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। খানিক পর সকাল ১১টায় গড়াবে লড়াই।
একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টিম টাইগার্স। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২ খেলাটি সম্প্রচার করবে। অনলাইনে ম্যাচটি দেখাবে র্যাবিটহোল। বাংলাদেশ বেতার ও রেডিও ভূমি খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।







