কানাডার ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক কর্মকর্তা মাহফুজুল হক মিনুর সহধর্মিণী ফারজানা হক মুন্নী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা আগামী শনিবার (১৩ জুলাই) কানাডার স্থানীয় সময় বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। ফারজানা হক মুন্নী মৃত্যুকালে স্বামী, দুই পুত্র এবং এক কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে ক্যালগেরি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।








