বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের ছবি, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহফুজ আলম।

বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টিসাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বিষয়:অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারীবিশেষ সহকারীমাহফুজ আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…