পাকস্থলীতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তরুণ ক্রিকেটার মহরম হোসেন মোহিন। সুস্থ হয়ে ফেরা হল না তার। হাসপাতালেই মারা গেছেন ১৭ বর্ষী যুবা টাইগার ক্রিকেটার (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে মোহিনের মৃত্যুর খবর জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
মোহিনের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিসবি।
বাঁহাতি স্পিনার মোহিন বিসিবির বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটির অধীনে নিবন্ধিত খেলোয়াড় ছিলেন। তিনি ঢাকা বিভাগীয় দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলে প্রতিনিধিত্ব করেছেন। ৬ জানুয়ারি ঢাকা বিভাগের হয়ে অনূর্ধ্ব-১৮ ডিভিশন খেলার কথা ছিল মোহিনের।








