চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে জখম

এস কে রাসেলএস কে রাসেল
৩:৩৮ অপরাহ্ন ২৫, জুলাই ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার মামা আল মামুনকে (২৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সদর উপজেলা যশোদল ইউনিয়নের ব্রাক্ষণকান্দির ইমাম হোসেনের চায়ের দোকানের সামনের এ ঘটনা ঘটে।

সোমবার ২৪ জুলাই রাতে পাঁচজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুবকের মা রহিমা খাতুন। অভিযুক্তরা হলেন, সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালি এলাকার আ. আওয়ালের ছেলে মো. সাজন মিয়া (১৯) ও মো. রাজন মিয়া (২৫), মৃত মীর হোসেনের ছেলে আ. আওয়াল, যশোদল ব্রাহ্মণ কান্দি এলাকার ফরহাদের ছেলে ফাহিম (২০) ও ব্রাহ্মণকান্দি এলাকার বিল্লালের ছেলে রফিকুল ইসলাম (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে বখাটে ফাহিম ও সাজন নামে দুই যুবক সবসময় তাকে বিরক্ত করত এবং  কুপ্রস্তাব দিতো। ওইদিন খাদিজা মাদ্রাসার সুপার ও তার মামা আল মামুনকে জানায়। পরে মামা মামুন অভিযুক্ত সাজন ও ফাহিমে বাড়িতে গিয়ে তাদের বাবা মাকে বিষয়টি জানান ও অনুরোধ করেন ভাগ্নিকে বিরক্ত না করতে। এ ঘটনায় সাজন মিয়া ক্ষিপ্ত হয়ে ফাহিমসহ পাঁচ থেকে সাত জন ইমাম হোসেনের চা দোকানের সামনে রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে।

মাওলানা আ: সাত্তার মাদানি রহ: দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন যাবত বখাটে ছেলেরা আমার মাদ্রাসার ছাত্রীদেরকে বিভিন্ন সময় বিরক্ত করে আসছে।আমার কাছে ছাত্রীরা এসব বিষয়ে অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আমরা এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জকুপিয়ে জখম
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT