চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় নারী ও শিশুর ওপর হামলা না চালানোর আহ্বান ম্যাক্রোঁর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আন্তর্জাতিক আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরায়েলের উচিত গাজায় নারী ও শিশুদের ওপর হামলা বন্ধ করা। তিনি বলেন, যুদ্ধবিরতি উভয় পক্ষের প্রয়োজন, যুদ্ধবিরতি হলে ইসরায়েলের উপকার হবে। আমরা বোমা হামলার পক্ষে না, এর কোনো বৈধতা হতে পারে না।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) প্রেসিডেন্টের বাসভবনে বিশেষ এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ।

Banglabid

তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার বিষয়ে আমরা সহমত জানাচ্ছি তবে অবশ্যই তা নির্দোষদের প্রাণ নিয়ে নয়। একই সঙ্গে আমরা গাজায় এই বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানাই।

ফ্রান্সের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, পরিষ্কার ভাবে হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের নিন্দা জানায় ফ্রান্স। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ফ্রান্সও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।

যুক্তরাজ্যসহ অন্যান্য নেতারা ফ্রান্সের সাথে যুদ্ধবিরতিতে যোগ দেয়ার বিষয়ে ম্যাক্রোঁ বলেন, আমি আশা করি তারা সেটা করবে।

Reneta

অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে। এছাড়া তারা বেসামরিক হতাহতের সংখ্যা কমাতেও পদক্ষেপ নিচ্ছে- যেমন হামলার আগে সতর্কতা জারি করা এবং লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানানো।

গাজা যুদ্ধ সম্পর্কে প্যারিসে একটি মানবিক সহায়তা সম্মেলনের পরের দিন বক্তৃতা দেয়ার সময় ম্যাক্রোঁ বলেন, ওই সম্মেলনে উপস্থিত সব দেশের সরকার এবং বিভিন্ন সংস্থা এ বিষয়ে একমত হয়েছে যে, মানবিক বিরতি ছাড়া অন্য কোনো সমাধান নেই। যুদ্ধবিরতি বেমাসরিকদের রক্ষা করতে সহায়তা করবে। বেসামরিক নাগরিকদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আজ বেসামরিক লোকদের ওপর বোমা হামলা হচ্ছে। শিশুদের, নারীদের এবং বৃদ্ধদের বোমা মেরে হত্যা করা হচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই এবং এতে কোনো বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে থামার জন্য অনুরোধ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলনারী-শিশু হত্যাফ্রান্সফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁবোমা হামলাযুদ্ধহামলা না চালানোর আহ্বানহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানির স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত

পরবর্তী

একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেসি ব্যালন ডি’অর পুরস্কার হাতে নিয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামি সমর্থকদের সঙ্গে অষ্টম ব্যালন ডি’অর উদযাপন মেসির

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT