চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের চিকিৎসার ওষুধের জন্য ডোপ টেস্ট পজিটিভ হয়েছে: ২ বছর নিষিদ্ধ হয়ে মাবিয়া

আবু তাহেরআবু তাহের
৮:৫৫ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

গত বছরের ইসলামিক সলিডারিটি গেমসের আগে ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল এসএ গেমসে দুবারের স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তারের। সেই টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ এখন এ তারকা ভারোত্তোলক। সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটি তাকে নিষিদ্ধ করেছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন মাবিয়া আক্তার। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘আমার পায়ের চিকিৎসার জন্য যে ঔষধটি খাচ্ছিলাম, তার জন্যই আমার ডোপ টেস্টে পজিটিভ এসেছে। অন্যকোন ড্রাগ বা নিয়ম বহির্ভূত কোনকিছুই না। সেটা লেখা আছে কোন পদার্থের জন্য আমি নিষিদ্ধ হয়েছি।’

‘তবে আমার যেটা ধরা পড়ছে সেটা ভারোত্তোলনের জন্য খাওয়া নিষেধ। অতিরিক্ত পানি কমানোর জন্য ওই ঔষধ খাওয়া নিষেধ। এটা ব্যক্তিগতভাবে জানতাম না। আমাদের ক্যাম্প চলাকালীন যে ডাক্তাররা যান, তারা কোনদিন ফিল্ডে এসে আমাদের পরীক্ষা করেন না, তারা আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডও জানেন না। আমার ওষুধের পুরো এক বছরের প্রেসক্রিপশন আমার কাছে আছে।’

নিজের চিকিৎসার ব্যাপারে মাবিয়া আক্তার জানালেন, ‘গতবছর থেকে চিকিৎসার উপর আছি। ২০২৫ সালের ফেব্রুয়ারি বা তারও আগে থেকে আমার হাঁটুতে ব্যথা ছিল। ব্যথা থেকে আস্তে আস্তে আমার হাঁটুর পরিবর্তন লক্ষ্য করছিলাম। তারপর ডাক্তারের কাছে যাই। তারপর আমার হাঁটুর পেছনের দিকে পানি জমে যায়। তার জন্য আমার ডাক্তার কিছু ঔষধ দেয়। ঔষধ খাওয়াকালীন সময়ে নমুনা পরীক্ষার জন্য দেই ২০২৫ সালের ২৯ অক্টোবর, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভবনে। নমুনা দেয়ার সময় আমার চিকিৎসা চলছিল। সেই সময় ডাক্তারকে জানিয়েছিলাম, তার প্রেসক্রিপশনও আমার কাছে আছে।’

‘স্যাম্পল দেয়ার পর সলিডারিটি গেমস খেললাম, সেখান থেকে চলে আসলাম। ১৫ জানুয়ারি আমার নমুনার রিপোর্ট পাঠানো হয় যেখানে ডায়োটিকস নামের একটি পদার্থ পাওয়া যায়। ডায়োটিকস একটি ঔষধের ‘র’ প্রোডাক্ট বা মূল উপাদান। আমি যে ঔষধ খেয়েছি তার জন্যই এ নমুন আসছে। তখন পুরো প্রেসক্রিপশন দেখে ডাক্তারকে জানাই, তিনি আমার কাগজপত্র দেখাতে বলেন। জমা দেয়ার পর গত বৃহস্পতিবার আমাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে।’

ভারোত্তোলকদের নিষেধাজ্ঞার ব্যাপারে স্বর্ণজয়ী আরও বলেন, ‘প্রতিবার কোন খেলায় যাওয়ার ১০-১২ দিন আগে বিওএ একটি সেমিনার করে এবং তার দুই-তিনদিন পর নমুনা সংগ্রহ করে। ভারোত্তোলনের জন্য কোনটি খাওয়া যাবে, কোনটি খাওয়া যাবে না এমন কোন সেমিনার আমাদের কখনোই হয়নি।’

Reneta

১৪ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এ ব্যাপারে মাবিয়া জানালেন, ‘আপিলের জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আমার বসতে হবে। আপিলের ধারা কোন বিষয়ে, কোন প্রসেসে করতে হবে তার কিছুই জানি না। জানার পর আমার শাস্তির বিষয়ে যদি কোন সমস্যা হয় তাহলে ওই প্রক্রিয়ায় আমি যাব না। আরেকটি ব্যাপার আছে, মেডিকেল কমিটি যারা আমাকে অবগত করেছে তাদের কাছে একটা আপিল করা আমাকে মাফ করার জন্য। এই একটি প্রক্রিয়া আমার জন্য খোলা আছে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আমার আলোচনার আগে কিছুই বলতে পারছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমসবিওএভারোত্তোলন ফেডারেশনমাবিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT