চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু একাডেমিতে পরীমণি অভিনীত ‘মা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
বিনোদন
A A
শিশু একাডেমিতে পরীমণি অভিনীত ‘মা’ নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বড় পর্দায় ফিরলো পরীমণি অভিনীত অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’। নির্মাতা জানান, ৫ জুলাই থেকে আবারও ছবিটি পর্দায় উঠছে। ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন চলবে দুটি করে শো। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে (দোয়েল চত্বর সংলগ্ন) ছবিটি প্রদর্শিত হবে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় একটি, অন্যটি রাত ৮টায়।

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‌‘‘অনেকেই জানেন এই ছবিটির গল্প মা, সন্তান ও মুক্তিযুদ্ধকে ঘিরে। ছবিটি ২৬ মে মুক্তি পেয়েছিল মা দিবস (১৪ মে) উপলক্ষে। তখন দেশের প্রেক্ষাগৃহে চলছিলো ‘পাঠান’ ছবিটি। তবুও আমরা মাল্টিপ্লেক্স থেকে দারুণ সাড়া পেয়েছি। মাঝে খানিক বিরতি নিয়ে আবারও আমরা ‘মা’ নিয়ে সবার কাছে যাচ্ছি। এ যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন ভাই। আমাদের ইচ্ছা ও লিটন ভাইয়ের উদ্যোগে ছবিটি আবারও দেখতে পারবেন দর্শকরা, এটাই আপাতত আনন্দের বিষয়।’’

বাংলাদেশ শিশু একাডেমি সূত্রে জানা গেছে, ছবিটির টিকিট মূল ২০০ ও ২৫০ টাকা। টিকিট পাওয়া যাবে সরাসরি একাডেমির কাউন্টারে এবং অগ্রিম সংগ্রহ করা যাবে অনলাইনে।

নির্মাতা জানান, এভাবে পর্যায়ক্রমে ‘মা’ সিনেমাটি নিয়ে দেশের প্রায় সবগুলো জেলায় যেতে চান। সঙ্গে রয়েছে বিশ্বভ্রমণের পরিকল্পনাও। যার শুরুটা আগেই হয়েছে গত মে মাসে ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সুবাদে। সেখানে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের মাধ্যমে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ২০ মে। এরপর ছবিটি মুক্তি প্রক্রিয়া চলছে যুক্তরাষ্ট্র-কানাডা হয়ে মধ্যপ্রাচ্যে।

‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

ট্যাগ: পরীমণিপরীমনিফারজানা ছবিমারেবেনা করিম জুঁইলিড বিনোদনশিল্পী সরকার অপুসাজু খাদেম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

পরবর্তী

যাদের নিয়ে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাংলাদেশ

মা পুলিশ গাড়ির সামনে ঝাঁপ দিয়ে ছেলেকে রক্ষা করার চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের গ্রেপ্তার ঠেকাতে পুলিশের গাড়ির সামনে ঝাঁপ দিলেন মা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT