চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া আক্রান্ত হলে বেলারুশ সরাসরি যুদ্ধ করবে: লুকাশেঙ্কো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো হুমকি দিয়েছেন: রাশিয়ার ওপর আক্রমণ হলে যুদ্ধে সরাসরি যুক্ত হবে বেলারুশ।

এক সাক্ষাৎকারে বিবিসিকে এই তথ্য জানান লুকাশেঙ্কো।

সাক্ষাৎকারে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের ওপর আক্রমণের জন্য রাশিয়াকে ঘাঁটি হিসেবে নিজ দেশকে ব্যবহার করতে দিবেন তিনি। এক বছর আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধশুরুর সময় প্রেসিডেন্ট পুতিন বেলারুশের মাধ্যমে ইউক্রেনের ভেতরে সৈন্য পাঠিয়েছিলেন।

লুকাশেঙ্কো নিশ্চিত করেছেন, রাশিয়াকে যুদ্ধে সাহায্য করতে তিনি আবারও নিজের দেশকে মাধ্যম হিসেবে ব্যবহারের অনুমতি দিবেন। যুদ্ধে সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, এই যুদ্ধে বেলারুশী সৈন্যরা সরাসরি অংশ নেবে না, তবে বাইরে থেকে কোন হামলা হলে নিজ ভূখণ্ডকে রক্ষায় প্রধান মিত্র রাশিয়ার সাথে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত বেলারুশ।

গেলবছর ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য মিনস্কে গিয়েছিলেন। গত সাড়ে তিন বছরে প্রথমবারের মতো এই দুই নেতা রাশিয়ার বাইরে সাক্ষাৎ করেন।

Reneta

বিবিসির রাশিয়া বিভাগের সম্পাদক স্টিভ রোজেনবার্গ লিখেছেন, ডিসেম্বরের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছিলেন যে কিছু বেলারুশী সামরিক বিমানকে সম্ভাব্য পরমাণু ক্ষেপণাস্ত্র বহনের জন্য নতুন করে সাজানো হয়েছে এবং রাশিয়া বিমানের ক্রুদের প্রশিক্ষণে সাহায্য করছে।

এর বিনিময়ে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বেলারুশকে একটি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তবে ইতোমধ্যেই বেলারুশে কয়েক হাজার রুশ সৈন্য রয়েছে এবং সেখানে দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়া চলছে বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলেকজান্ডার লুকাশেঙ্কোরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT