বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ১২ টাকা

বাজারে বিভিন্ন রঙের এলপিজি সিলিন্ডার সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বিভিন্ন রঙের এলপিজি গ্যাস সিলিন্ডার সাজানো, যা বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।

এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ হবে ১ হাজার ২৫৪ টাকা। এতো দিন যা ছিল ১ হাজার ২৪২ টাকা। সেই হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১২ টাকা।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন এ দাম ঘোষণা করে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

বিষয়:এলপিজি সিলিন্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…