মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে আত্মহত্যা করেছে স্বর্ণালী আক্তার নামের এক কিশোরী। স্বর্ণালী উপজেলার দায়চারা গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে।
আজ রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম রুপসা গ্রামের বেপারি বাড়ির কবির হোসেনের বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের সদস্য জহিরুল ইসলাম জানান, স্বর্ণালীর প্রেমিকের অন্যত্র বিয়ের সংবাদে ক্ষোভ আর অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।







