চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাওয়া শাহিদা ২৭ বছর পর খুঁজে পেলেন বাড়ির ঠিকানা

হাফিজ রায়হান সাদা হাফিজ রায়হান সাদা
১:৫০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A
পরিবারের সঙ্গে দেখা করতে আসা শাহিদা ও তার পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মায়ের সাথে রাজধানী ঢাকায় এসে ২৭ বছর আগে হারিয়ে যায় ৭ বছর বয়সী শাহিদা আক্তার। হারানো মেয়ের সন্ধান পাননি তার বাবা-মা।

গ্রামের বাড়ির ঠিকানা বলতে না পারায় ফিরতে পারেননি আপন ঠিকানায়। সেই হারানো শাহিদা ২৭ বছর পর গ্রামের বাড়ি খুঁজে পেলেও দেখা পেলেন না বাবা- মায়ের।

ইতোমধ্যে মারা গেছে তার বাবা-মা। তবে বাড়িতে ফিরে পেয়েছেন সহোদর ভাই-বোনদের। এত বছর পর ভাই-বোনদের পুনর্মিলনের মুহূর্তে হয়ে পড়েন আবেগী।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও ছাবেদা বেগম দম্পতির মেয়ে শাহিদা। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে শাহিদা তৃতীয়। ইব্রাহিম খলিল ও ছাবেদা বেগম দম্পতির ছিল অভাবের সংসার। ১৯৯৭ সালে পরিবারসহ ঢাকায় চলে যান তারা।

শাহিদার বাবা রিকশা চালাতেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন এবং মেয়ে শাহিদা রান্নার জন্য কাঠ কুড়াতেন। কাঠ  দেয়ার প্রলোভনে ঢাকার আজিমপুর থেকে এক নারী শাহিদাকে ডেকে নিয়ে ঢাকার একটি বাসায় রেখে আসে। সেখান থেকে প্রাইভেট কারে পরদিন তাকে নেয়া হয় কুমিল্লায়। সেখানে একটি বাসায় ৫ বছর আটকে রেখে ঠিকমত খাবার না দিয়ে শুধু কাজ করানো হত তাকে।

ঈদের দিন শুধু ভালো খাবার জুটতো। সেখান থেকে পালিয়ে অন্য বাসায় কাজ শুরু করেন শাহিদা। ওই বাসা থেকে পালিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীর সহযোগিতায় নারায়ণগঞ্জের এক বাসায় কাজ করেন।

Reneta

সেই বাসার মালিক লালন-পালন করে তাকে গাজীপুরে সেলিম মিয়া নামের এক রিকশা চালকের সঙ্গে বিয়ে দেন। তারপর থেকে গার্মেন্টসে কাজ শুরু করে শাহিদা স্বামীকে নিয়ে সেখানেই বসবাস করতে থাকেন। শাহিদার ৬ বছর বয়সী একটি মেয়ে আছে।

শাহিদা আক্তার জানান, তিনি জীবনেও ভাবেননি ভাই-বোনদের সঙ্গে দেখা করতে পারবেন। প্রায় সময় মা-বাবা ও পরিবারের কথা মনে পড়ত তার। সম্প্রতি তার মেয়ে নানা-নানির কথা জানতে চাইলে হঠাৎ বকশীগঞ্জের দিকপাড়া নামটি মনে পড়ে। তখন থেকে বকশীগঞ্জের দিকপাড়া খুঁজতে থাকে।

গত রোববার ১৪ এপ্রিল সন্ধ্যায় বাবা-মাকে দেখার জন্যই খুঁজতে খুঁজতে শাহিদা ফিরে এসেছেন নিজ গ্রামে তার বাবার বাড়িতে। বাড়িতে এসে শুনতে পান ৪ বছর আগে বাবা এবং সম্প্রতি মা মারা গেছেন।

বর্তমানে শাহিদা জামালপুরের ইসলামপুর উপজেলার ভৌলাকীপাড়া গ্রামে তার বড় বোন খালেদার বাড়িতে অবস্থান করছেন। এই খবর ছড়িয়ে পড়লে শাহিদাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।

শাহিদা নিজের ভাইবোনকে খুঁজে পেয়েছেন, এতে খুশি তার স্বামী সেলিম মিয়া। দীর্ঘ প্রায় ২৭ বছর পর শাহিদাকে ফিরে পেয়ে স্বজন ও এলাকাবাসী সবাই আনন্দিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৭ বছর আগে হারানোজামালপুরহারানো মেয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT