চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার সারাটা জীবন কেটেছে ধর্ষিত হবার ভয়ে’

শৈশবের এক ভয়াবহ স্মৃতি ও দীর্ঘদিনের ট্রমার কথা তুলে ধরলেন সংগীতশিল্পী লোপা হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২১, মে ২০২৬
বিনোদন
A A

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহের মধ্যেই নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার এ ঘটনায় নিজের শৈশবের এক ভয়াবহ স্মৃতি ও দীর্ঘদিনের ট্রমার কথা তুলে ধরলেন সংগীতশিল্পী লোপা হোসেন।

নিজের ফেসবুক পোস্টে লোপা জানান, শিশুদের ওপর ধর্ষণ ও নির্যাতনের খবর তাকে এখনো ভেতর থেকে ভেঙে দেয়। কারণ, ছোটবেলায় তিনিও এক ভয়ংকর ঘটনার মুখোমুখি হতে পারতেন বলে মনে করেন তিনি।

পোস্টের শুরুতেই এই শিল্পী লেখেন, “আমার সারাটা জীবন কেটেছে ধর্ষিত হবার ভয়ে।”

লোপা হোসেন জানান, ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা শেষে তিনি ছোট চাচার সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বেড়াতে যান। সেদিন গভীর রাতে তাদের বাসায় অস্ত্রধারী ডাকাত দল হামলা চালায়। পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলার পর ডাকাতরা বারবার জানতে চেয়েছিল-“লোপা কই?”

শিল্পীর ভাষ্য অনুযায়ী, তার মা পরে বুঝতে পারেন, হামলাকারীদের কয়েকজন এলাকায় পরিচিত ছিল এবং তারা লোপাকে বিভিন্ন স্টেজ পারফরম্যান্সে দেখেছিল। বাসার প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজেও তাকে না পেয়ে ডাকাতরা লুটপাট চালিয়ে চলে যায়।

সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে লোপা লেখেন, “বহুবার ভেবেছি, সেদিন যদি ছোট চাচা ফেরেশতার মতো এসে আমাকে নিয়ে না যেতেন, আমি যদি বাসায় থাকতাম, তাহলে কী হতো।”

Reneta

তিনি জানান, তখন তার বয়স ছিল মাত্র সাড়ে ৯ বছর। ওই ঘটনার পর থেকেই দুঃস্বপ্ন, আতঙ্ক ও মানসিক ট্রমা তাকে তাড়া করে ফিরছে। এমনকি আজও শিশু ধর্ষণ বা নির্যাতনের কোনো ঘটনা সামনে এলে তিনি ভয় ও আতঙ্কে কুঁকড়ে যান।

পোস্টে আরও উল্লেখ করেন, ডাকাত দলের একজন পরে ভয়ংকর অপরাধীতে পরিণত হয়েছিল এবং র‍্যাবের ক্রসফায়ারে নিহত হয়। সেই ঘটনার স্মৃতিও তার মনে গভীর ছাপ ফেলেছে।

দীর্ঘ পোস্টের শেষদিকে নিজের ভেতরের ভয় ও মানসিক অবস্থার কথাও অকপটে তুলে ধরেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, “সারাজীবন ‘সাহসী মেয়ে’র অভিনয় করে গেছি। অথচ আমার সারা জীবন কেটেছে পুরুষদের ভয় পেয়ে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লোজ আপ ওয়ানগানট্রমাধর্ষণলিড বিনোদনলোপা হোসেনসংগীত
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT