চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২৪: আলোচিত পাঁচ অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

রাজনৈতিক অস্থিরতা সত্বেও এবছর মুক্তি পেয়েছে অন্তত ৫০টি দেশীয় সিনেমা! এরমধ্যে গড়ে চার-থেকে পাঁচটি ব্যবসা সফল ছবি পেয়েছে ঢালিউড। অন্যান্য বছরের তুলনায় হিটের গ্রাফ নিন্মমুখী ই বলা যায়! সব মিলিয়ে ২০২৪ সালটা বাংলা চলচ্চিত্রের জন্যই সার্বিকভাবে খুব ভালো যায়নি।

তবে সবার ছবি হিট না হলেও এককভাবে অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন বেশকিছু নায়িকা, অভিনেত্রী। যোগ-বিয়োগের অঙ্কে তবু করা হয়েছে আলোচিত পাঁচ অভিনেত্রীর তালিকা!

জয়া আহসান
ঢালিউডের জনপ্রিয় অন্য নায়িকারা ‘নাম্বার ওয়ান’ সিংহাসন নিয়ে ব্যস্ত, জয়া আহসান তখন তার ক্যারিয়ারের সেরা অভিনয় ক্যারিশমা দেখিয়ে এ বছর ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। বছরের শুরুতে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেয়েছিল। মস্কো জয়ী নূরুল আলম আতিক পরিচালিত ছবিটি দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ব্যবসায়িকভাবে ছবিটি ফায়দা তুলতে না পারলেও জয়া আহসান তার অভিনয় দিয়ে প্রশংসা পান। শুধু তাই নয়, বছর শেষেও মুক্তি পেয়েছে জয়া অভিনীত আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিও সমালোচকদের প্রশংসা পাচ্ছে!

শবনম বুবলী
বছরের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। প্রতি বছরের মতো এ বছরেও তার অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে ‘দেয়ালের দেশ’ ছবির জন্য হয়েছেন তুমুল প্রশংসিত। অনেকে বলছেন, ‘দেয়ালের দেশ’ বুবলীর ক্যারিয়ারের অন্যতম যোগ।

কুসুম সিকদার
সবশেষ ২০১৬ সালে বড়পর্দায় দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কুসুম সিকদারকে। বাংলার খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষ নির্মিত ‘শঙ্খচিল’ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে পেয়েছিলেন বাহবা! প্রায় ৮ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে এই অক্টোবরে ‘শরতের জবা’র মাধ্যমে বড়পর্দায় ফেরেন কুসুম। যথারীতি পেয়েছেন প্রশংসা। ‘শরতের জবা’ সিনেমাতে মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও একাই সামলেছেন কুসুম! তার এমন দোর্দণ্ড প্রতাপে ফেরাকে স্বাগত জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

মাসুমা রহমান নাবিলা
অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে চঞ্চল চৌধুরীর সাথে মাৎ করেছিলেন মাসুমা রহমান নাবিলা। সেই ছবির পর বড়পর্দায় তিনি ছিলেন অনুপস্থিত। অবশেষে শাকিব খানের বিপরীতে বছরের শীর্ষ ব্যবসাসফল ছবি ‘তুফান’ এর মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন। রায়হান রাফীর পরিচালনায় এই ছবিটিতে শাকিবের বিপরীতে দেখা গেছে দুই অভিনেত্রীকে, একজন কলকাতার মিমি চক্রবর্তী, অন্যজন নাবিলা। গ্ল্যামারগার্ল হিসেবে মিমি চক্রবর্তীর উপস্থিতির পাশাপাশি নাবিলার সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। কমার্শিয়াল ছবির মোড়কে আলাদাভাবে প্রশংসিত হয়েছেন নাবিলা।

মেহজাবীন
বড়পর্দায় পা রেখেই চমকে দিয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১৪ বছর ধরে ছোটপর্দা মাতিয়ে রাখছেন মেহজাবীন। দর্শকের প্রশ্ন ছিলো, কবে তিনি বড়পর্দায় পা রাখছেন! ২০২৪ এর শেষ প্রান্তে এসে তার মোক্ষম জবাব দিলেন তিনি। ‘প্রিয় মালতী’র হাত ধরে বড়পর্দায় অভিষিক্ত হলেন মেহজাবীন। পেলেন দর্শক ও সমালোচকদের প্রশংসা। শঙ্খ দাশগুপ্তের এই সিনেমায় মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া দুস্কর!

এছাড়াও এই বছরে অভিষিক্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। ধ্রুব হাসানের ‘ফাতিমা’ দিয়ে ছিলেন আলোচনায়। সোহেল রানার বয়াতির ‘নয়া মানুষ’ এর জন্য মৌসুমী হামিদ,ময়ূরাক্ষীর জন্য ববি, আগন্তুক ও লিপস্টিক এর জন্য পূজা চেরী, শ্যামা কাব্যের জন্য নীলাঞ্জনা এবং কাজলরেখার জন্য সাদিয়া আয়মান ও মন্দিরা চক্রবর্তী ছিলেন আলোচনায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কুসুম সিকদারজয়া আহসানতুফাননাবিলালিড বিনোদনশবনম বুবলীশরতের জবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ইমরান খানের পরিবারের গুরুতর অভিযোগ নাকভির কর্মকাণ্ডে

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী: ধ্বংসের আগুন পেরিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের ডাক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT