চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো ফিফা বর্ষসেরা মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নরওয়ের আর্লিং হালান্ড ও ফ্রান্সের কাইলিয়ান এমবাপেকে টপকে টানা দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই নিয়ে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি ফিফার বর্ষসেরার খেতাব জিতলেন বিশ্বজয়ী ফুটবলার।

এই নিয়ে তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’হলেন মেসি। ২০১৯ ও ২০২২ সালেও তিনি ফিফা বর্ষসেরা হন।

লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলোতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, তথা বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে ‘ফিফা দ্য বেস্ট’র জমকালো অনুষ্ঠানটি শুরু হয়। ছেলেদের ক্যাটাগরিতে সেরা তিন মনোনীত খেলোয়াড় মেসি, এমবাপে ও হালান্ডের কেউই খেলার ব্যস্ত সূচির কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ শেষে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, ভক্ত, গোল এবং ফেয়ার প্লে পুরস্কার দেয়া হয়। বিজয়ী নির্ধারণে গঠন করা হয়েছে চারটি জুরি বোর্ড। ফিফার সদস্য দেশগুলোর দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের ভোটে প্রতিটি বিভাগে বিজয়ী নির্বাচিত হয়েছে।

বর্ষসেরা নির্বাচনে ছেলেদের ক্ষেত্রে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ সাল পর্যন্ত সময়কাল বিবেচনা নেয়া হয়েছে।

তাক লাগানো ব্যাপার, মেসি ও হালান্ডের স্কোর ছিল সমান ৪৮ পয়েন্ট। তবে বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ার বিবেচনায় পুরস্কার জেতেন এলএম টেন, হালান্ড হন দ্বিতীয়। অপরদিকে, তৃতীয় হওয়া এমবাপে ৩৫ পয়েন্ট পান।

Reneta

আন্তর্জাতিক ও ঘরোয়া লিগে অসামান্য সব কীর্তির পাশাপাশি ব্যক্তিগত অর্জনে যার ক্যারিয়ার ভরপুর, সেই ফুটবলারকে নিয়ে নতুন করে আর কী বলার থাকতে পারে। ৩৬ বর্ষী মহাতারকা বিশ্বব্যাপী দর্শকদের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে চলেছেন। গত মৌসুমে পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জেতাতে রেখেছেন ভূমিকা, করেছিলেন ৯ গোল। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদানের পর সাতটি খেলায় ১০ গোল পান।

হালান্ড গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোল করেন। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্লাব রেকর্ড গড়া ৫২ গোলের মালিক হন। যার মধ্যে ২৮টি কাতার বিশ্বকাপের পরে এসেছে। এছাড়াও আগস্টের আগে চলতি মৌসুমে পান আরও দুটি গোল।

এমবাপে ২০২২ বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বুট। ঘরোয়া ফুটবলে ফিরেও ফর্মটা ধরে রাখেন। ৯০তম মিনিটে পেনাল্টি কিকে গোল করে পিএসজিকে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ে সহায়তা করেছিলেন।

২৫ বর্ষী ফ্রেঞ্চ ফুটবলার ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ সাল পর্যন্ত সময়কালে ক্লাবের হয়ে ১৮টি গোল করেছিলেন। এরমাঝে ছয় ম্যাচে নয় গোলের একটি অসাধারণ স্পেল ছিল। তারকা ফরোয়ার্ড লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন, একইসঙ্গে ছিলেন আসরের সর্বাধিক গোলদাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফিফাফিফা দ্য বেস্টমেসিলন্ডনলিড স্পোর্টসহালান্ডহ্যামারস্মিথ অ্যাপোলো
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT