চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলো গুরুত্বপূর্ণ: অমর্ত্য সেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপির পক্ষে একপক্ষীয় মনে করা ভুল হবে। কারণ, আসন্ন সাধারণ নির্বাচনের জন্য কয়েকটি আঞ্চলিক দলের ভূমিকা স্পষ্টভাবে গুরুত্বপূর্ণ।

শনিবার (১৪ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৯০ বছর বয়সী এই অর্থনীতিবিদ আরও বলেন, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা রয়েছে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে জনগণকে হতাশা থেকে বের করে আনতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী নির্বাচনে কয়েকটি আঞ্চলিক দল বেশ গুরুত্বপূর্ণ। দ্রাবিড় প্রগতিশীল ফেডারেশন (ডিএমকে) একটি গুরুত্বপূর্ণ দল। আর তৃণমূল অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও সমাজবাদী পার্টিরও অবস্থান রয়েছে, কিন্তু এটি কতটা কার্যকর তা বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এমনটা মনে করা ভুল হবে যে বিজেপির জায়গা নিতে পারে এমন অন্য কোনো দল নেই। যদিও এটি একটি প্রতিষ্ঠিত দল হিসাবে হিন্দুদের মনে জায়গা করে নিয়েছে।’

তিনি বলেন, যদি বিজেপিকে শক্তিশালী এবং ক্ষমতাশীল মনে করা হয়, তবে তার দুর্বলতাও রয়েছে। আমি মনে করি, যদি অন্য রাজনৈতিক দলগুলো ভালোভাবে চেষ্টা করে তবে বিজেপির সাথে লড়াই করার সক্ষমতা রাখে।

Reneta

মমতা ব্যানার্জি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা তার রয়েছে।

এছাড়াও তিনি বলেন, কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আমি জানি না কেউ কংগ্রেসের উপর কতটা নির্ভর করতে পারে। যদিও কংগ্রেস সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা অন্য কোনো দল নিতে পারবে না। তবে কংগ্রেসের মধ্যে বিভেদ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমর্ত্য সেনলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে

মে ৪, ২০২৬

আগেই ধান কেনা শুরু করেছে সরকার

মে ৪, ২০২৬
ছবি:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৪, ২০২৬

আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT